খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসের হল ফিস্টে আবাসিক–অনাবাসিক ফি বৈষম্য নিয়ে ইবি শিক্ষার্থীদের ক্ষোভ

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
বিজয় দিবসের হল ফিস্টে আবাসিক–অনাবাসিক ফি বৈষম্য নিয়ে ইবি শিক্ষার্থীদের ক্ষোভ

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে বিশেষ খাবার পরিবেশনের ঘোষণা দিয়েছে হল প্রশাসন। এ উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিকদের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই মূল্য পার্থক্যকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ: “এটা টাকা নয়, বৈষম্যের প্রশ্ন”

বিভিন্ন শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, হলে সিট না পাওয়া বা আবাসন সংকটের কারণে অনাবাসিক থাকতে বাধ্য হলেও তাদের ওপর বাড়তি ফি আরোপ অন্যায্য।

রাকিব হাসান নামে এক শিক্ষার্থী লেখেন,
“হলে না থেকেও নানা ফি দিতে হয়। অথচ বিজয় দিবসের ফিস্টে আবাসিক ৬০ টাকা আর অনাবাসিক ১০০ টাকা—এটা চরম বৈষম্য।”

নুর মোহাম্মদ বিন মুস্তফা লিখেছেন,
“অনাবাসিক ছাত্ররা হলে না থেকেও হল ফি দেয়। কিন্তু বিশেষ খাবারে দ্বিগুণ টাকা নেয়া জুলুম ছাড়া কিছু নয়।”

আরেক শিক্ষার্থী তানজিল হোসাইন বলেন,
“এটা অর্থের বিষয় নয়, সম্মানের বিষয়। অনাবাসিক শিক্ষার্থীদের ছোট করা হচ্ছে।”

তাজমিন রহমান নামে এক ছাত্রী বলেন,
“ইবিতে আবাসন সংকট রয়েছে। যারা হলে উঠতে পারে না, তাদের টোকেনেও বাড়তি টাকা নেওয়া অনৈতিক।”

ইবি ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ লিখেছেন,
“যদি পূর্ণ আবাসিক সুবিধা দিতে পারতেন, তবে অনাবাসিক বলতে কিছুই থাকত না। তাই টোকেন মূল্য সবার জন্য সমান করতে হবে।”

প্রভোস্ট কাউন্সিলের সভাপতির ব্যাখ্যা

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন,
“এখন আমি সভাপতির দায়িত্বে নেই। গতবার যেভাবে হয়েছিল, অন্যান্য হল প্রভোস্টদের মতামতের ভিত্তিতে এবারও একইভাবে ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে নতুন সভাপতি চাইলে বিষয়টি আলোচনায় এনে পরিবর্তন করা যেতে পারে।”

তিনি জানান,
“নতুন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি বিষয়টি আলোচনায় তুললে আমরা মতামত দেবো। এখানে পরিবর্তনের সুযোগ রয়েছে।”

শিক্ষার্থীদের দাবি: সমান মূল্য নির্ধারণ করতে হবে

শিক্ষার্থীরা বলছেন, আবাসিক–অনাবাসিক ফি ব্যবধান অব্যাহত থাকলে বৈষম্য আরও গভীর হবে। তাদের দাবি— বিজয় দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে সবার জন্য সমান ফি নির্ধারণ করতে হবে, হল প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান এবং অনাবাসিক শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়া।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা