চবি শিবিরের সভাপতি হলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি, সেক্রেটারি পারভেজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।
সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের ভোটে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।








আপনার মতামত লিখুন