খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত রাসায়নিক সার-কীটনাশকে প্রাণ হারাচ্ছে লালমনিরহাটের কৃষিজমি, কমছে ফলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
অতিরিক্ত রাসায়নিক সার-কীটনাশকে প্রাণ হারাচ্ছে লালমনিরহাটের কৃষিজমি, কমছে ফলন

লালমনিরহাটে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনকভাবে কমিয়ে দিচ্ছে কৃষিজমির উর্বরতা। বছরের পর বছর অধিক ফলনের আশায় মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগের ফলে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। এতে আগের তুলনায় কমে গেছে উৎপাদন, আর ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। কৃষি ও মৃত্তিকা বিশেষজ্ঞরা বলছেন, এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই অঞ্চলের কৃষি বড় ধরনের সংকটে পড়তে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লালমনিরহাট জেলার মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ২ লাখ ৩১ হাজার ১২২ হেক্টর। বর্তমানে জেলার ফসলের নিবিড়তা দাঁড়িয়েছে ২২৯ শতাংশে। এর মধ্যে প্রায় ৬৬ শতাংশ জমিতে বছরে দুটি এবং প্রায় ৩০ শতাংশ জমিতে তিনটি ফসল আবাদ করা হচ্ছে।

অল্প সময়ে অধিক ফলন পাওয়ার প্রতিযোগিতায় জেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আবাদি জমিতে উচ্চমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে মাটির জৈবগুণ নষ্ট হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে উর্বরতা ও উৎপাদনক্ষমতা।

সদর উপজেলার মুস্তফি বাজার এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, আগে জমিতে ধান চাষ করলে বিঘাপ্রতি ১৪-১৫ মণ ফলন পাইতাম। এখন ঠিকমতো ১০ মণও পাওয়া যায় না। রাসায়নিক সার বেশি ব্যবহার করার পর থেকে মাটির জোর কমে গেছে। এভাবে চলতে থাকলে চাষাবাদ করাই কঠিন হয়ে যাবে।

একই উপজেলার আরেক কৃষক আহাদুল ইসলাম জানান, নিয়মিত পটাশ, ফসফেট ও বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও আগের মতো ফলন মিলছে না। গত কয়েক বছরে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিব মোহাম্মদ নাসের বলেন, একটি স্বাস্থ্যকর মাটিতে কমপক্ষে ৫ শতাংশ জৈব পদার্থ থাকা প্রয়োজন। অথচ লালমনিরহাটের অধিকাংশ জমিতে জৈব পদার্থের পরিমাণ মাত্র ১ থেকে ১ দশমিক ৮ শতাংশ। এছাড়া জেলার ৫৫ থেকে ৬০ শতাংশ জমিতে দস্তার ঘাটতিও রয়েছে। এতে কৃষিজমির প্রাণশক্তি দ্রুত কমে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অধিক লাভের আশায় অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার শুধু মাটির ক্ষতিই করছে না, এটি কৃষকের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠছে। পাশাপাশি গৃহপালিত পশু-পাখি ও উপকারী পোকামাকড়ও ক্ষতির মুখে পড়ছে।

মৃত্তিকা গবেষকদের পরামর্শ, মাটির টেকসই উর্বরতা রক্ষায় জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে গবাদিপশুর গোবর ও জৈব বর্জ্য ব্যবহার করলে মাটির গুণগত মান বৃদ্ধি পাবে। এছাড়া ধৈঞ্চা চাষের মাধ্যমে সবুজ সার উৎপাদন বাড়ালে কৃষিজমির উর্বরতা পুনরুদ্ধারে ইতিবাচক ফল মিলতে পারে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা