খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকায় চমক হিসেবে দেখা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা দিনাজপুর-৩ আসনে এনসিপি প্রার্থী মনোনয়ন পাওয়া গেছে দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির।
এ আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছে অ্যাডভোকেট মইনুল আলমের নাম।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে বলেছিলেন—খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়া হবে না। তবে দলীয় সিদ্ধান্তের সর্বশেষ ঘোষণায় সেই অবস্থান থেকে সরে এসেছে এনসিপি।
আগামী দিনে দলটি আরও কয়েকটি আসনে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করতে পারে বলে জানিয়েছে সূত্র।








আপনার মতামত লিখুন