খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম পর্যায়ে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

ঘোষিত তালিকায় দেশের সব বিভাগের গুরুত্বপূর্ণ আসনই স্থান পেয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দিনাজপুর-৩ আসন, যেখানে এনসিপির মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। এই আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়া ও জামায়াতের অ্যাডভোকেট মইনুল আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফলে এখানে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়া হবে না। কিন্তু সর্বশেষ ঘোষণায় দলটি সেই অবস্থান থেকে সরে এসে প্রার্থী দিয়েছে।

প্রথম ধাপে এনসিপির ঘোষিত প্রার্থী তালিকা-

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ মোঃ সারজিস আলম
ঠাকুরগাঁও-২ মোঃ রবিউল ইসলাম
ঠাকুরগাঁও-৩ মোহাম্মদ গোলাম মর্তুজা সেলিম
দিনাজপুর-৩ শামসুল মুক্তাদির
দিনাজপুর-৫ ডা. মোহাম্মদ আব্দুল আহাদ
নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম
নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন
লালমনিরহাট-২ রাসেল আহমেদ
লালমনিরহাট-৩ মোহাম্মদ রকিবুল হাসান
রংপুর-১ মো. আল মামুন
রংপুর-৪ আখতার হোসেন
কুড়িগ্রাম-১ মো. মাহফুজুল ইসলাম
কুড়িগ্রাম-২ আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-৩ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ জনি
গাইবান্ধা-৩ মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ
গাইবান্ধা-৫ ডা. আসাদুজ্জামান

রাজশাহী বিভাগ

জয়পুরহাট-১ গোলাম কিবরিয়া
জয়পুরহাট-২ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
বগুড়া-৬ আব্দুল্লাহ-আল-ওয়াকি
চাঁপাইনবাবগঞ্জ-২ মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ-১ কৈলাশ চন্দ্র রবিদাম
নওগাঁ-২ মো. মাহফুজার রহমান চৌধুরী
নওগাঁ-৩ পরিমল চন্দ্র (উরাও)
নওগাঁ-৪ মো. আব্দুল হামিদ
নওগাঁ-৫ মনিরা শারমিন
নাটোর-২ আব্দুল মান্নাফ
নাটোর-৩ অধ্যাপক এস এম জার্জিস কादির
সিরাজগঞ্জ-৩ দিলশানা পারুল
সিরাজগঞ্জ-৪ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
সিরাজগঞ্জ-৫ মনজুর কাদের
সিরাজগঞ্জ-৬ এস এম সাইফ মোস্তাফিজ
পাবনা-৪ অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ

খুলনা বিভাগ

মেহেরপুর-১ মো. সোহেল রানা
মেহেরপুর-২ অ্যাডভোকেট সাকিল আহমাদ
চুয়াডাঙ্গা-১ মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
ঝিনাইদহ-১ অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
যশোর-৪ মোঃ শাহজাহান কবীর
মাগুড়া-২ মোহাম্মাদ তরিকুল ইসলাম
বাগেরহাট-২ মোল্যা রহমাতুল্লাহ
খুলনা-১ মো: ওয়াহিদ উজ জামান
খুলনা-২ ফরিদুল হক

বরিশাল বিভাগ

পটুয়াখালী-১ এডভোকেট জহিরুল ইসলাম মুসা
পটুয়াখালী-২ মুজাহিদুল ইসলাম শাহিন
ভোলা-১ এডভোকেট মো. জিয়াউর রহমান
বরিশাল-৪ আবু সাঈদ মুসা
বরিশাল-৫ মো. নুরুল হুদা চৌধুরী
ঝালকাঠি-১ ডা. মাহমুদা আলম মিতু
পিরোজপুর-৩ ড. মো. শামীম হামিদী

ঢাকা বিভাগ

(ঢাকা ও আশপাশের জেলাসহ)

টাঙ্গাইল-১ সাইদুল ইসলাম
টাঙ্গাইল-৩ সাইফুল্লাহ হায়দার
টাঙ্গাইল-৫ মাসুদুর রহমান রাসেল
টাঙ্গাইল-৭ খন্দকার মাসুদ পারভেজ
জামালপুর-৪ ডা. মো. মোশাররফ হোসেন
শেরপুর-১ ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া
শেরপুর-২ খোকন চন্দ্র বর্মণ
ময়মনসিংহ-১ মো. আবু রেহান
ময়মনসিংহ-৩ কবি সেলিম বালা
ময়মনসিংহ-৫ মিয়াজ মেহরাব তালুকদার
ময়মনসিংহ-৬ জাবেদ রাসিন
ময়মনসিংহ-৭ এডভোকেট এ.টি. এম. মাহবুব-উল আলম
ময়মনসিংহ-৯ আশিকিন আলম (রাজন)
ময়মনসিংহ-১১ তানহা শান্তা
নেত্রকোণা-২ ফাহিম রহমান খান পাঠান
নেত্রকোণা-৩ প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী
কিশোরগঞ্জ-২ আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
কিশোরগঞ্জ-৩ শেখ খায়রুল কবির আহমেদ
মুন্সিগঞ্জ-১ আলী নেওয়াজ
মুন্সিগঞ্জ-২ মাজেদুল ইসলাম
ঢাকা-১ মো. রাসেল আহমেদ
ঢাকা-৪ ডা. জাহিদুল ইসলাম
ঢাকা-৫ এস এম শাহরিয়ার
ঢাকা-৭ তারেক আহম্মেদ আদেল
ঢাকা-৯ ডা. তাসনিম জারা
ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম
ঢাকা-১২ নাহিদা সারওয়ার নিভা
ঢাকা-১৩ আকরাম হুসাইন
ঢাকা-১৫ মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস
ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব
ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন
ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-১৯ ফয়সাল মাহমুদ শান্ত
ঢাকা-২০ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
গাজীপুর-৬ ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
নরসিংদী-১ ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
নরসিংদী-২ সারোয়ার তুষার
নরসিংদী-৪ ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
নরসিংদী-৫ মো. নাজমুল হক সিকদার
নারায়ণগঞ্জ-৪ এডভোকেট আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৫ আহমেদুর রহমান তনু
রাজবাড়ী-২ সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
ফরিদপুর-৩ সৈয়দা নীলিমা দোলা
গোপালগঞ্জ-১ প্রলয় কুমার পাল
গোপালগঞ্জ-৩ মো. আরিফুল দাড়িয়া
শরীয়তপুর-১ মো. আব্দুর রহমান

সিলেট বিভাগ

সিলেট-১ এহতেশাম হক
সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিলেট-৪ মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪ প্রীতম দাশ
হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক

চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: আতাউল্লাহ
কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৬ নাভিদ নওরোজ শাহ
চাঁদপুর-১ আরিফুল ইসলাম
চাঁদপুর-২ ইসরাত জাহান বিন্দু
চাঁদপুর-৫ মো. মাহাবুব আলম
ফেনী-৩ মোহাম্মাদ আবুল কাশেম
নোয়াখালী-১ ব্যারিস্টার মো. ওমর ফারুক
নোয়াখালী-৫ এডভোকেট হুমায়রা নূর
নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ
চট্টগ্রাম-৬ মহিউদ্দিন জিলানী
চট্টগ্রাম-৮ মো. জোবাইরুল হাসান আরিফ
চট্টগ্রাম-৯ মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
চট্টগ্রাম-১০ সাগুফতা বুশরা মিশমা
চট্টগ্রাম-১১ মোহাম্মদ আজাদ দোভাষ
চট্টগ্রাম-১৩ জুবাইরুল আলম মানিক
চট্টগ্রাম-১৪ মুহাম্মদ হাসান আলী
চট্টগ্রাম-১৫ আবদুল মাবুদ সৈয়দ
চট্টগ্রাম-১৬ মীর আরশাদুল হক
কক্সবাজার-১ মোঃ মাইমুল আহসাম খান
কক্সবাজার-২ আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
কক্সবাজার-৪ মুহাম্মদ হোসাইন
খাগড়াছড়ি এডভোকেট মনজিলা সুলতানা
রাঙ্গামাটি প্রিয় চাকমা
বান্দরবান মংসা প্রু চৌধুরী

 

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা