খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির ইংরেজি বিভাগে অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ

মানোন্নয়ন থেকে বঞ্চিত শিক্ষার্থীরা অনিশ্চয়তায়
মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
ইবির ইংরেজি বিভাগে অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে অ্যাকাডেমিক অর্ডিন্যান্স (বিধি) লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। এতে করে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারছেন না ২০১৯-২০ শিক্ষাবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী। তৎকালীন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোছা: সালমা সুলতানা ও অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামানের অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করেন, “বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্রেডিট বণ্টনে ভুল করেন। নতুন অর্ডিন্যান্সে যেখানে মোট ১৩৬ ক্রেডিটের কথা ছিল, সেখানে ১২৪ ক্রেডিট হিসাব ধরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। যা ২০১৯ সালে প্রকাশিত নতুন অর্ডিন্যান্স ভঙ্গের শামিল। সেই ভুল ঢাকতে বিভাগীয়ভাবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্ডিন্যান্স অনুসরণ করে ফল প্রকাশ করা হয়, যা অর্ডিন্যান্সকে ভঙ্গ করে।”

তারা বলেন, “ড. সালমা সুলতানার পর দায়িত্বে আসা সভাপতি ড. মিয়া মো: রাশেদুজ্জামান ৩য় বর্ষ থেকে মানোন্নয়ন পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের বঞ্চিত করেন। পরবর্তীতে স্নাতক শেষ করে মানোন্নয়ন পরীক্ষা নেওয়ার কথা থাকলেও অর্ডিন্যান্স ভঙ্গের কারণে এখন সেটি তারা দিতে পারছে না। এতে করে তাদের ক্রেডিট পূর্ণ করতে ও মানোন্নয়ন পরীক্ষা দিতে জটিলতা তৈরি হয়েছে। তারা দাবি জানান, এই সপ্তাহের মধ্যেই যেন তাদের মানোন্নয়ন পরীক্ষার গ্রহণ করা হয়।”

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্ডিন্যান্স ৮.১ ধারা অনুযায়ী মোট ক্রেডিট হওয়ার কথা ১৩৬ ক্রেডিট। কিন্তু তৎকালীন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার দায়িত্বে অবহেলায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্ডিন্যান্স ৬.১ ধারা অনুযায়ী করে ১২৮ ক্রেডিট-এর ভিত্তিতে কোর্স বণ্টন করা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্ডিন্যান্স অনুযায়ী ক্রেডিটসহ তাদের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব অনুষদের অ্যাকাডেমিক অর্ডিন্যান্সের অভিন্ন মৌলিক বিষয়গুলোর নীতি অনুযায়ী, চূড়ান্ত ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী সিজিপিএ-৩.০০ এর কম পেলে ক্রেডিট পূর্ণ বা মানোন্নয়নের আবেদন করতে পারবে। যদি কোনো শিক্ষার্থী ১ম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত কোনো কোর্সে সিজিপিএ-৩.০০ এর কম পেয়েছে, তারা ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে মানোন্নয়নের আবেদন করতে পারবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মানোন্নয়ন পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে আছি। এই সপ্তাহের মধ্যেই যথাযথ নিয়ম মেনে মানোন্নয়ন পরীক্ষার অনুমতি চাই।’

এ বিষয়ে বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘এটা ভুল ছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সমাধানে সুপারিশ জানিয়েছি। পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের সুপারিশ হলে সমাধান সম্ভব।’

দেশের বাইরে থাকায় অধ্যাপক ড. সালমা সুলতানার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান বলেন, ‘মানোন্নয়নের আবেদনসহ আমিও ভিসি অফিসে গিয়েছিলাম। পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত আসেনি। আমরা সদয় সহানুভূতি দেখাতে অনুরোধ করেছিলাম প্রশাসনকে।’

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনা করে উপাচার্য মহোদয়ের কাছ থেকে ওই ফলাফল প্রকাশের জন্য অনুমোদন নেওয়া হয়। পরবর্তীতে যে জটিলতা তৈরি হয়েছে সেটির জন্যও সুপারিশ করেছি। শিক্ষার্থীরা বঞ্চিত হোক এটা কখনোই আমরা কামনা করি না।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান বলেন, ‘ওরা মানোন্নয়ন চাইছে। তাদের মানোন্নয়নের ব্যাপারে একটু প্রবলেম হয়েছে। মানোন্নয়নের পরীক্ষা অর্ডিন্যান্সের সাথে সাংঘর্ষিক আছে। এছাড়া হয়ত আগের কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। এ ব্যাপারটা নিয়ে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে বসবো। পরীক্ষা কমিটির সঙ্গে কথা বলবো। তারপর ডিসিশন বা সংশোধন জানানো যাবে।’

এ বিষয়ে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা