খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ আগস্ট দৈনিক লোকসমাজ পত্রিকায় প্রকাশিত একটি নিউজে দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে নানা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা তাদের দাবি অনুযায়ী মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’

মানববন্ধনে অংশ নেওয়া পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, ড. মো: শিমুল ইসলাম এবং ড. মো: আলাউদ্দিন স্যারের বিরুদ্ধে দৈনিক লোকসমাজে একটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। শিক্ষকরা তাঁদের সততা, নিষ্ঠা ও একাডেমিক মান দিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করে চলেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। সত্যকে বিকৃত করে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়িতা সাহা বলেন, আমাদের বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন স্যারকে নিয়ে দৈনিক লোকসমাজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পত্রিকাটিকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে স্যারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব বলেন, এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছি। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন, ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। পাশাপাশি সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভা করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা