খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবি সাদা দলের বিবৃতি

রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনের সংস্কৃতি আমাদের জাতীয় ঐক্যকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
চবি সাদা দলের বিবৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক অস্থিরতা নিরসন ও জাতীয় ঐক্য, অ্যাকাডেমিক স্বাধীনতা এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে বিবৃতি দিয়েছে চবি শিক্ষক সমাজ সাদা দল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সাদা দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও একপক্ষীয় আধিপত্যের বিরুদ্ধে এক অবিস্মরণীয় গণবিজয়। এই আন্দোলনে অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তার মূলে রয়েছে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনের সংস্কৃতি আমাদের জাতীয় ঐক্যকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে।

বর্তমান এই পুনর্গঠনকালীন সময়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংহতি বজায় রাখা অপরিহার্য। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন আমাদের সময়ের দাবি।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, মুক্তচিন্তা এবং সুস্থ বুদ্ধিবৃত্তিক বিতর্কের কেন্দ্রস্থল। দীর্ঘ সময় ধরে যে একপক্ষীয় ও চাপিয়ে দেওয়া মতাদর্শের চর্চা চলে আসছিল, তা অ্যাকাডেমিক পরিবেশের জন্য শুভ নয়।

আমরা বিশ্বাস করি, বাকস্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সহনশীলতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রতিটি যৌক্তিক মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা এবং প্রমাণভিত্তিক আলোচনার ওপর গুরুত্বারোপ করা উচিত।

সাদা দল জানায়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি জাতীয় দিবসের অনুষ্ঠানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক)-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তাঁর অবস্থান ও ব্যাখ্যা স্পষ্ট করেছেন। তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে, একটি পক্ষ এই ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। মহান বিজয় দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলা ও বিভাজন দেখা গেছে, তা জাতীয় ঐক্যের চেতনার সাথে সাংঘর্ষিক।

আমরা মনে করি, কাউকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার জন্য ‘ট্যাগিং বা তকমা ব্যবহারের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি। সহিংসতা বা হুমকির পরিবর্তে সংলাপই হোক সকল মতপার্থক্যের সমাধান।

আমাদের জাতীয় ইতিহাসের বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্লেষক ও আলোচকদের বিভিন্ন সময়ে ভিন্ন মতামত প্রকাশ করতে দেখা যায়। এ মতামত প্রকাশের ভিন্নতার ওপর অনৈক্য সৃষ্টি না করে বরং যৌক্তিক বিষয়গুলো খুঁজে দেখা দরকার এবং জাতিকে এগিয়ে নেয়ার নিমিত্তে সবার ঐক্যবদ্ধ পথচলা জরুরি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীগণের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতির গর্ব–বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা সকল পক্ষকে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান আনাই। জাতীয় দিবসগুলোকে রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র না বানিয়ে জাতীয় সংহতির প্রতীক হিসেবে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা জুলাই আন্দোলনের সেই চেতনায় অবিচল যেখানে ঐক্য, সত্যনিষ্ঠা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই হবে সুন্দর আগামীর পথপ্রদর্শক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ করার সর্বোত্তম উপায় হলো একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা