খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
জাবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি।

‘ধানে,খালে,নাব্যে : জীবনানন্দের কাব্যে’ এই মোটোকে সামনে রেখে সংগঠনটি ভর্তিচ্ছুদের নানামূখী সহযোগিতামূলক কার্যক্রক পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের প্রায় কাছাকাছি জায়গায় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। ভর্তি পরীক্ষার শুরু থেকে সংগঠনটি নিরলসভাবে দূর -দূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের কার্যক্রক পরিচালনা করে আসছে।

বরিশাল বিভাগের জাবি শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা এই সংগঠন প্রতিবছর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে সহযোগিতা করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে দিকনির্দেশনার পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাগ, মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

বরিশাল থেকে আগত এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, “যারা জাহাঙ্গাীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দূর- দূরান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসে বা গার্ডিয়ান ছাড়া আসে, তাদের একটা মূল সমস্যা হচ্ছে ব্যাগ, মোবাইল ফোন রাখা। সেখানে সংগঠনের ভাই ও আপুরা মোবাইল ফোন,ব্যাগ খুবই যত্নসহকারে রাখেন এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন, যা একজন ভর্তি পরীক্ষার্থীর ক্ষেত্রে খুবই হেল্পফুল”।

বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মুশফিকুর রিজওন বলেন,” প্রতিবারের মতো এবারো আমরা বরিশাল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছি। আমাদের বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির প্রতিটা সদস্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে।

পরিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরাও আমাদের এই সেবা কার্যক্রমকে বেশ ইতিবাচক ভাবে দেখছে এবং এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যৎ এ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন”।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা