খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট ও গণভোট বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
ভোট ও গণভোট বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। এর অংশ হিসেবে তিনি আগামীকাল থেকেই দেশব্যাপী জোরালো জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তথ্য সচিব আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাঠপর্যায়ের ৬৮টি তথ্য অফিসের প্রধানগণ অংশগ্রহণ করেন।

তিনি বলেন, ভোটার বিশেষ করে তরুণ ভোটার এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের উদ্বুদ্ধ করতে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজন করতে হবে। একইসঙ্গে ‘ভোটালাপ’ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশগ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন তিনি।

মাহবুবা ফারজানা বলেন, এবারের গণভোটকে ব্যতিক্রমধর্মী ও অর্থবহ করতে হলে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসসমূহকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট ও বক্তব্য উপস্থাপন করতে হবে, যাতে জনগণ সহজে গণভোটের গুরুত্ব অনুধাবন করতে পারে।

তথ্য সচিব তাঁর বক্তব্যে গণভোট ও নির্বাচনি আচরণবিধি সম্পর্কে ভোটারদের সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ১০ মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনি করণীয় ও বর্জনীয় তুলে ধরা এবং প্রচারপত্র ও লিফলেট বিতরণের নির্দেশনা দেন তিনি।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনি আচরণবিধি ও গণভোট বিষয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন, তরুণ ভোটারদের উৎসাহিত করা এবং নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, ইতোমধ্যে গণভোট বিষয়ে ১০টি সংগীত রচনা করা হয়েছে, যেগুলোর সুর ও রেকর্ডিংয়ের কাজ চলমান রয়েছে। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্টও মাঠপর্যায়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা