খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সে ছাত্ররাজনীতি বিরোধী বিক্ষোভ, সাধারণ শিক্ষার্থীর বেশে হলে ছাত্রদলের ইফতার

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বুটেক্সে ছাত্ররাজনীতি বিরোধী বিক্ষোভ, সাধারণ শিক্ষার্থীর বেশে হলে ছাত্রদলের ইফতার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শহীদ আজিজ হলে ছাত্রদলের ব্যানারে ইফতার কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। বিক্ষোভের প্রেক্ষিতে হল প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও অবশেষে সাধারণ শিক্ষার্থীদের বেশে দলীয় কোনো ব্যানার ছাড়াই ইফতার আয়োজন করে বুটেক্স ছাত্রদলের নেতাকর্মীরা।

১ম রমজান থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুটেক্স ছাত্রদল বিভিন্ন এলাকা ভিত্তিক সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচি আয়োজন করে আসছে। পুরো রমজান মাস ব্যাপী তাদের এই ইফতার কর্মসূচি আয়োজনের পরিকল্পনা আছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গতকাল (২১ ফেব্রুয়ারি) বুটেক্স ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলে দলীয় ব্যানারে ইফতার কর্মসূচী আয়োজনের ঘোষনা দেয়। রাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের এ কর্মসূচি ক্ষোভ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। ছাত্রদলের এই অনুষ্ঠানের প্রতিবাদ স্বরূপ সাধারণ শিক্ষার্থীরা ২২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ মিছিল কর্মসূচির ডাক দেয়।

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে আরম্ভ করে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে জড়ো হয়। এসময়ে স্লোগানে শিক্ষার্থীরা বলেন, “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”, “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “ছাত্ররাজনীতির ঠিকানা এই বুটেক্সে হবেনা” প্রভৃতি।

শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, হলের পরিবেশ অরাজনৈতিক রাখতে আমি অত্যন্ত তৎপর এবং এই লক্ষ্যে আমি প্রোভোস্টের সাথে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

উপাচার্য স্পষ্ট করে বলেন হলের ভেতরে কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই। শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি সবাইকে উস্কানিতে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে থাকার এবং কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

বুটেক্সের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে, ৫ আগস্টের পর থেকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী উভয়েই লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ। তিনি উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কারো ব্যক্তিগত পোস্ট মানেই ছাত্ররাজনীতি চালু হওয়া নয় এবং অভিযুক্ত ৪৭, ৪৮ ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে আসা অভিযোগগুলো প্রশাসন গুরুত্বের সাথে খতিয়ে দেখবে। প্রক্টরিয়াল বডির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে বদ্ধপরিকর।

শহীদ আজিজ হলের হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব জানিয়েছেন, হলের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। হলের সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বহিরাগত বা অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষক বা সাধারণ শিক্ষার্থী—কেউই হলের ভেতর রাজনীতি চান না। এ লক্ষ্যেই দ্রুত একটি আনুষ্ঠানিক নিষিদ্ধকরণ নোটিশ জারি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব আল জান্নাত বলেন, “আইনত ছাত্ররাজনীতি-মুক্ত এই ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো আয়োজন মেনে নেওয়া যায় না। শহীদ আজিজ হলে ইফতার কর্মসূচি ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা। আমরা প্রকাশ্য ও গোপন সব ধরনের ছাত্ররাজনীতির বিরোধী। প্রশাসনের কাছে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এবং ৮ আগস্টকে ‘বুটেক্স ছাত্র রাজনীতি মুক্ত দিবস’ ঘোষণার আহ্বান জানাই।”

পরবর্তীতে বেলা ৩টার দিকে শহীদ আজিজ হলের হল প্রভোস্ট কর্তৃক একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশে বলা হয়- শহীদ আজিজ হল প্রাঙ্গণ বা হল-সংলগ্ন এলাকায় কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের ব্যানারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেকোনো প্রকার অনুষ্ঠান, সভা, সমাবেশ, প্রচারণাসহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোন শিক্ষার্থী উক্ত নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল আবাসিক শিক্ষার্থীকে বিষয়টি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।

তবে বিকেলে ছাত্রদল সিনিয়র নেতাদের হল প্রভোস্ট রুমে দেখা যায়। যেখানে তারা প্রভোস্ট টিমের থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে ইফতার করার অনুমতি নেয় এবং পরবর্তীতে হল প্রশাসন তাদের অনুমতিতে তারা দলীয় কোনো ব্যানার পোস্টার ছাড়াই ইফতার আয়োজন করে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা