খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবি প্রশাসনের কর্তাদেরকে নিয়ে বাজে মন্তব্য ইবি বৈবিছাআ নেতা ও ছাত্রদল কর্মীর

ইবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
ইবি প্রশাসনের কর্তাদেরকে নিয়ে বাজে মন্তব্য ইবি বৈবিছাআ নেতা ও ছাত্রদল কর্মীর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন,ইবি প্রশাসনের কর্তারা ছাত্রীদের হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘লুচ্চামি করতে পারবে’।

এদিকে প্রশাসনের কর্তাব্যক্তিদের ‘শুয়োরের বাচ্চার চেয়েও অধম’ বলে আখ্যা দিয়েছেন ইবি শাখা ছাত্রদলের কর্মী রেজাউল ইসলাম রাকিব। বৃহস্পতিবার শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রেজাউল ইসলাম রাকিব বলেন, “অনিয়ম, দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য, স্বজনপ্রীতি, সাজিদ হত্যার বিচারে তালবাহানা এবং কথায় কথায় ধর্মের দোহাই—এগুলো শুয়োরের বাচ্চার থেকেও অধম। কারণ শুয়োর পায়খানা খায়, কিন্তু ধর্মের নাম নিয়ে খায় না।”

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ তাঁর পোস্টে লেখেন, “ক্যাম্পাসে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে প্রশাসন বিভিন্ন নিয়মের কথা বলে। অন্যদিকে, মেয়েদের হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি হলো, প্রশাসনের কর্তাব্যক্তিরা উন্মুক্ত অনুষ্ঠানে সবার সামনে লুচ্চামি করতে পারে না, কিন্তু মেয়েদের হলে তা করতে পারে। এতে তাদের কাছে নিজেদের স্বার্থই প্রতিফলিত হয়, শিক্ষার্থীদের স্বার্থ নয়। আর আয়েশা সিদ্দিকা হলের আপুদের কাছে অনুরোধ—অন্যান্য হলের শিক্ষার্থীদের কথাও ভাবুন। এমনটি যদি ছেলেদের হলে হতো, তাহলে এতক্ষণে তুলকালাম বেঁধে যেত।”

এ বিষয়ে জানতে চাইলে বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, লুচ্চামি করে এ বিষয়ে তেমন কোন তথ্য-প্রমাণ আমার কাছে নাই। আমি আমার শব্দচয়নে ভুল করেছি, ভবিষ্যতে এমন ভুল আর হবে না। আমি সতর্কতার সাথে শব্দচয়ন করব।

ছাত্রদল কর্মী রেজাউল ইসলাম রাকিব তার পোস্টের বিষয়ে বলেন, “সাজিদ আবদুল্লাহর খুনের সঙ্গে জড়িতরা শুয়োরের বাচ্চা ও শুয়োরের চেয়েও অধম—এটাই আমি পোস্টে বোঝাতে চেয়েছি। কর্তৃপক্ষের দায়িত্বে থেকে যারা সাজিদের হত্যার বিচার করতে অবহেলা করছে এবং দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে তারাও শুয়োরের চেয়ে অধম। সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত।”

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, “প্রশাসনের সমালোচনা যে কেউ করতে পারে, তবে তা শালীন ভাষায় হওয়া উচিত। এভাবে স্ল্যাং ব্যবহার করা ঠিক হয়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, এটা অপরাধ। তার এ অপরাধের দায়ভার একান্তই তার, সংগঠন এর দায়ভার নিবে না।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা