খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা

মনিরুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি দোকান থেকে কেনা ইফতার সামগ্রীর মধ্যে আবারও গোবরে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন আবু সাঈদের দোকান থেকে ইফতারি কিনে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শামীমা সুলতানা। পরে তিনি রুমে গিয়ে ইফতারি খাওয়ার সময় খাবারের ভেতরে একটি গোবরে পোকা দেখতে পান বলে অভিযোগ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন এসব দোকানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা হলেও কার্যকর কোনো তদারকি দেখা যায় না। একাধিক শিক্ষার্থী জানান, সাঈদের দোকানে প্রায়ই বাসি ছোলাসহ বিভিন্ন খাবার বিক্রি করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে তারা অভিযোগ করেন।

উল্লেখ্য, এর আগেও একই দোকানকে ঘিরে খাবারের মান নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছিল। গত বছরের ১৯ মে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একই দোকানের সিঙাড়ার ভেতরে গোবরে পোকা পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। সেদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষার্থী সিঙাড়া খাওয়ার সময় এর ভেতরে পোকা দেখতে পান এবং বিষয়টি ক্যামেরাবন্দি করেন।

ঘটনার প্রেক্ষিতে দোকান মালিক আবু-সাঈদ সেসময় সিঙাড়ায় পোকা পাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলে আশ্বাস দিলেও এক বছরের ব্যবধানে একই ধরনের অভিযোগ আবারও ওঠায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এসব দোকানে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে কোনো ধরনের জবাবদিহিতা নেই। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।”

অভিযোগকারী শিক্ষার্থী শামীমা সুলতানা জানান, বিকেলে টিউশন শেষ করে ক্যাম্পাসের সামনের সাইদের দোকান থেকে ছোলা,আলুর চপ,আর পেঁয়াজু নিয়ে আসি। ইফতার করার জন্য যখন আলুর চপ ভাঙ্গি তখন এই পোকা টা পাই। আমি হাতে নিয়ে শিউর হলাম এইটা পোকা। “একটি বিশ্ববিদ্যালয়ের আশপাশে এমন অস্বাস্থ্যকর খাবার পাওয়া, বিশেষ করে রোজার দিনে, খুবই দুঃখজনক,” বলেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে দোকানে গেলে আবু-সাইদের কর্মচারীরা জানান তিনি বাসায় আছে, পরে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায় না। দোকানের কর্মচারী আক্তার হোসেন অভিযোগের বিষয়টি জানার পর বলেন, আমাদের অসাবধানতায় হয়ত ভুল হয়ে গেছে, এরপর থেকে আমরা সতর্ক থাকব এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেইদিকে খেয়াল রাখব।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা