খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” প্রদর্শনী আয়োজন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ
জাবি ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” প্রদর্শনী আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের “দেশ গড়ার পরিকল্পনা” প্রচারণার অংশ হিসেবে প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী গ্যালারির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।

উদ্বোধন শেষে আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশ গড়ার যে ৩১ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই উল্লেখযোগ্য আট দফা পরিকল্পনা প্রচারণার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের  দেশ গড়ার পরিকল্পনা অবগত করার লক্ষ্যে এ আয়োজন। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে এ প্রদর্শনী চলবে। আমরা চাই বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা বাংলাদেশের প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাক।’

এসময় যুগ্ম-আহ্বয়ক জোবায়ের হোসাইন বলেন- স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ অসংখ্যবার বিভিন্ন অপশক্তির অন্যায়, অবিচারের মাধ্যমে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্যবার এ দেশের মানুষের স্বাধীনতা, নাগরিক অধিকার, অর্থনৈতিক সমৃদ্ধিসহ মৌলিক অধিকারগুলো হুমকির মুখে পতিত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত দেশের উন্নয়ন ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি সামনে থেকে নেতৃত্ব  দিয়েছে। বিগত ১৬ বছরে দেশের মেরুদণ্ডকে ভেঙে ফেলেছে আওয়ামীলীগের সরকার। এই ভঙ্গুর অবস্থা থেকে এ দেশের জনগণকে প্রকৃতভাবে সমৃদ্ধির পথে নিয়ে আসতে, স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতিটি সেক্টর ভিত্তিক পরিকল্পনা নিয়েছেন, তারই অংশবিশেষ “দেশ গড়ার পরিকল্পনা” যে পরিকল্পনার মধ্যে দরিদ্র পরিবার গুলোকে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ফ্যামিলি কার্ড, কৃষি নির্ভর বাংলাদেশের কৃষকদের জন্য কৃষি কার্ড, সহজ ও সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড, শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, দেশকে পরিবেশগত সুরক্ষাসহ মসজিদের ইমাম-মুয়াজ্জিনের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে এবং বেকার সমস্যা দূরীকরণে নতুন কর্মক্ষেত্র সৃষ্টিসহ স্বনির্ভর বাংলাদেশ গড়তে যা প্রয়োজন তার প্রতিটি বিষয়ই পরিকল্পনায় এনেছেন। যা প্রতিটি মানুষের জানা উচিৎ, এবং সচেতনতার সাথে আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেওয়া উচিৎ।

প্রদর্শনী উদ্বোধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ জোবায়ের হোসাইন, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান লাজু, দফতর সম্পাদক আব্দুল্লাহ অন্তর, আহ্বায়ক সদস্য সোহান তালুকদার, সুজন, তমাল, সৌরভ মৃধাসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা