খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক অধ্যাদেশের খসড়া পুনর্বিবেচনায় সারাদেশে চাষিদের গণ আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
তামাক অধ্যাদেশের খসড়া পুনর্বিবেচনায় সারাদেশে চাষিদের গণ আবেদন

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের কিছু ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে গণ আবেদন জমা দিয়েছেন বিভিন্ন জেলার তামাক চাষিরা।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া এই গণ আবেদনে প্রস্তাবিত অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই ধারাগুলো বাস্তবায়ন হলে কৃষকদের জীবন-জীবিকার ওপর গুরুতর প্রভাব ফেলবে।

আজ বুধবার রংপুর, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, মেহেরপুর ও খাগড়াছড়িসহ বিভিন্ন জেলার ৪ হাজারের বেশি চাষি এই গণ আবেদনে স্বাক্ষর করেছেন। আবেদনগুলো মঙ্গল ও বুধবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। এর মধ্যে মেহেরপুরের ১ হাজার ৩০০, কুষ্টিয়ার ১ হাজার ২৮০, চুয়াডাঙ্গার ৪৫০, লালমনিরহাটের ২৭৫, গাইবান্ধার ২০০, রংপুরের ১৫০, খাগড়াছড়ির ১১৫ জনের বেশি কৃষক স্বাক্ষর করেছেন।

গণস্বাক্ষর আবেদনে চাষিরা বলেছেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪- এর খসড়া আমরা গভীর মনোযোগ সহকারে পর্যালোচনা করেছি। জনস্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যকে আমরা সম্মান করি। তবে প্রস্তাবিত খসড়ার কিছু ধারা মাঠ পর্যায়ের বাস্তবতা ও কৃষকদের জীবন-জীবিকার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

গণ আবেদনে বলা হয়, বাংলাদেশের তামাক খাত শুধু চাষি ও খুচরা বিক্রেতাদের জীবিকার ভিত্তি নয়; এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের চাহিদা মিটিয়ে প্রতিবছর তামাক ও তামাকজাত পণ্য রপ্তানি মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। প্রস্তাবিত খসড়ার কিছু ধারা বাস্তবায়ন হলে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খল ব্যাহত হবে। ফলে সরকারের রাজস্ব আয় ও রপ্তানি সক্ষমতা কমবে। এর সরাসরি প্রভাব পড়বে প্রান্তিক কৃষকের জীবনমানের ওপর।

এতে বলা হয়, খসড়া অধ্যাদেশে তামাকজাত দ্রব্যে প্রয়োজনীয় প্রক্রিয়াজাতকরণ উপাদান নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি উৎপাদন প্রক্রিয়াকে বাস্তবায়নযোগ্যতা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এর ফলে বৈধ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি অবৈধ বাজার বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা কাঁচা তামাকের চাহিদা কমিয়ে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তিকে বাধাগ্রস্ত করবে। এ ছাড়া প্রস্তাবনা অনুসারে তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে কৃষকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ, সহায়তা ও কমিউনিটি উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এটি নেতিবাচক প্রভাব ফেলবে প্রান্তিক কৃষক ও তাদের পরিবারের জীবনযাত্রায়।

গণ আবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুসারে খুচরা বিক্রি নিষিদ্ধ করা ও খুচরা বিক্রেতাদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হলে বাজারের স্বাভাবিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। এতে বৈধ বিক্রি ব্যবস্থা সংকুচিত হয়ে অবৈধ বাজার বিস্তৃত হবে। যার পরোক্ষ ও সরাসরি প্রভাব পড়বে কৃষকের উৎপাদন ও আয়ের ওপর।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণস্বাক্ষর আবেদনপত্রে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- প্রস্তাবিত অধ্যাদেশ চূড়ান্ত করার আগে কৃষক সমাজকে আনুষ্ঠানিক অংশীজন সংলাপে অন্তর্ভূক্ত করা, কৃষকের জীবন-জীবিকা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংকটপূর্ণ ধারাগুলো পুনর্বিবেচনা করা এবং একটি ভারসাম্যপূর্ণ, বাস্তবভিত্তিক ও টেকসই আইন প্রণয়ন করা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা