কুবির লাকসাম -মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম -মনোহরগঞ্জ শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘লাকসাম -মনোহরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন ‘ -এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাফায়েত হোসেন, সেকশন অফিসার, ইমাম হাসান, লাইবেরিয়ান মামুন হোসেনসহ লাকসাম- মনোরগঞ্জ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রক্টর ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমার লাকসামের মানুষ যেখানে যায় সেখানেই খ্যাতি অর্জন করে আসেন। যোগ্যতার প্রশ্নে কোনো আপোষ হয় না, তাই তোমরা সঠিক যোগ্যতা অর্জন করবে।আমরা যেকোনো প্রয়োজনে তোমাদের পাশে সবসময় থাকবো।’
ইফতার আয়োজনের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদক নাইম ভূইয়া বলেন,’ দীর্ঘ দিন পর আমাদের এই আয়োজনে সবাই একত্রিত হয়েছি। আমদের মধ্যে ভাতৃত্ব্যের এবং সম্প্রীতির মেলবন্ধন তৈরী হোক। সামনের দিন গুলোতো আমরা আরো বড় পরিসরে আয়োজন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।’








আপনার মতামত লিখুন