খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কাছে দিল্লির প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
ঢাকার কাছে দিল্লির প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক স্থাপনায় হামলার চেষ্টা ও তাণ্ডবের দায়ে ঢাকার কাছে দিল্লির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

সংগঠনটির প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক অঞ্চলে হিন্দুত্ববাদী সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর প্রতিক্রিয়া দেখাতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে দিল্লিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে ঢাকার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

আজ বুধবার বিকেলে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে দিল্লিতে ঘোষণা দিয়ে হিন্দুত্ববাদীদের দ্বারা বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার প্রতিবাদে ‘বাংলাদেশপন্থীদের বিক্ষোভ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা ভারতে প্রশিক্ষণ ও সহায়তা নিয়েছিলেন, ফলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু গত ১৬ বছরে গণতন্ত্র হরণ এবং ফ্যাসিবাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে ভারত বাংলাদেশকে কার্যত দিল্লির করদ রাজ্যে পরিণত করেছিল। পরবর্তীতে ছাত্র-জনতার ব্যাপক প্রতিবাদ ও গণঅভ্যুত্থানের মুখে পতিত শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে শেখ হাদিনা বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাস ও স্যাবোটাজের উস্কানি দিচ্ছে। সেই স্যাবোটাজকে পুঁজি করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও তাদের যুব সংগঠন বজরং দলের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাণ্ডব চালিয়েছে। এতে বুঝা যায় দিল্লি কার্যত বাংলাদেশের সঙ্গে শত্রুতার ঘোষণা দিয়েছে।

আপ বাংলাদেশের প্রধান সংগঠক বলেন, বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছিল। সীমান্তরক্ষী বাহিনীর গৌরবগাথা ফিরিয়ে আনতে বিডিআরের নাম পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে বিডিআর, সেনাবাহিনীসহ সব বাহিনীকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামে সমৃদ্ধ করে একটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারকে দিল্লির সঙ্গে মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশে প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়ে নাঈম আহমাদ বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ওপর যে হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) তাণ্ডব চালিয়েছে, তাদের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান মহাসচিব কপিল কৃষ্ণ মণ্ডলকে বাগেরহাট-১ আসনে বিএনপি প্রার্থী করেছে। একইভাবে বাগেরহাট-২ আসনে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি সোমনাথ দে-কে প্রার্থী করা হয়েছে। দিল্লির এজেন্ট শেখ হাসিনাও এদের ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের উপরে পদ দেয়নি, অথচ বিএনপি তাদের সংসদে নিয়ে আসতে চাইছে—এটি আমাদের জন্য উদ্বেগজনক। তারেক রহমানকে ভুল বুঝিয়ে কেউ বাংলাদেশে হিন্দুত্ববাদীদের পুনর্বাসন করছে কি না, সে বিষয়ে বিএনপিকে স্পষ্ট করতে হবে। বিএনপি এ বিষয়ে পরিষ্কার অবস্থান নিতে পারলে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে পারে।

প্রতিবাদ কর্মসূচিতে অর্থ কমিটির প্রধান সিবগাতুল্লাহ তকি, যুগ্ম প্রধান সংগঠক হাসানউল্লাহ, আবরার হামিম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কাজী সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা