খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে সেজে প্রতারণা, চবিতে বহিরাগত দুই যুবক আটক

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
মেয়ে সেজে প্রতারণা, চবিতে বহিরাগত দুই যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুজন বহিরাগতকে আটক করা হয়েছে। মেয়ে সেজে প্রতারণার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

রবিবার (৮ মার্চ) রাত ১০ টায় বহিরাগত এই দুই যুবককে আটক করে প্রক্টরিয়াল বডি।

আটক এক যুবকের নাম রমজান আলী (১৯)। তিনি ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজন সাজ্জাত হোসেন (২৩)। তিনি হাটহাজারী কৃষি ইন্সটিটিউটের ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে, ক্যাম্পাসের এফ রহমান হলের রাস্তায় সাজ্জাত হোসেনকে ‘চোর, চোর’ বলে ধাওয়া করছিলেন রমজান আলী। পরে তারা আলাওল হলের সামনে আসলে তাদেরকে গেস্ট রুমে নিয়ে যান হলের শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় ৩০-৫০ জন যুবক হলের সামনে এসে ফিরে যায় বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। এসময় ঘটনাস্থলে আলাওল হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে দুই যুবককে নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। রমজান আলী ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং সাজ্জাত হোসেন ক্যাম্পাসের ২নং গেইট সংলগ্ন পশ্চিম পাড়ার বাসিন্দা।

আটকৃত যুবক রমজান আলীর দাবি, সাজ্জাত হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে মেয়ে দাবি করে তার সঙ্গে প্রতারণা করেছে। ‘মেঘ বিলাশ’ নামক একটি ফেইক আইডি থেকে রমজানের সঙ্গে যোগাযোগ করত সাজ্জাত। এদিকে আটকৃত যুবক সাজ্জাত হোসেন অস্বীকার করেন যে তিনি কোন ফেইক আইডি চালান না। তার দাবি, রাতে সোহরাওয়ার্দী হলের মাঠে রমজান আলীর সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে রমজান। পরে সে নিজের মোবাইল ফোন নিয়ে দৌড়ে এফ রহমান হলের দিকে চলে যায়।

জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “আমরা হাটহাজারী থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তিনি মামলা করার বিষয়ে বললেন নতুবা সোমবার সকালে মোবাইল কোর্টে বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। আমি হাটহাজারী উপজেলার ইউএনও এর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বললেন যে এভাবে কোনো কিছু করা যাবে না। তাই আমরা এখন উভয়পক্ষের পরিবারের সম্মতি নিয়ে তাদেরকে ছেড়ে দিতে চাই।”

দুই যুবককে আটকের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে উপস্থিত হন হাটহাজারী থানার এটিএসআই শাহাজালাল। জানতে চাইলে তিনি বলেন, “আমরা পুলিশ বাদী হয়ে মামলা করতে পারিনা। তবে চাইলে উপজেলা প্রশাসনের ইউএনও চাইলে মোবাইল কোর্ট বসিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারে।”

হাটহাজারী থানার দায়িত্বরত পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা বলেন, “দুই যুবককে আটকের বিষয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এখন আমি এই বিষয়ে কোন কিছু বলতে পারছি না।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা