খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির রিসার্চ গ্রুপের উদ্যোগে সিলেটে বায়োলজি থিংক ট্যাংক মিটিং অনুষ্ঠিত

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
ইবির রিসার্চ গ্রুপের উদ্যোগে সিলেটে বায়োলজি থিংক ট্যাংক মিটিং অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মলিকুলার বায়োলজি রিসার্চ গ্রুপ ও কোলাবরেটরদের উদ্যোগে বায়োলজি থিংক ট্যাংক মিটিং-২০২৫ এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২ জানুয়ারি) সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “Solving the complex problem through collaborative science and community actions”।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে আধুনিক বায়োটেকনোলজি গবেষণা, কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশ, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জীববিজ্ঞানের ব্যবহার নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়।

এতে বাংলাদেশের খ্যাতিমান জীববিজ্ঞানী ও বায়োটেকনোলজিস্টদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের তরুণ গবেষকেরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এছাড়া আলোচক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির বিজ্ঞানী ড. ইফতেখার আলম, ড. শামীমা আখতার শারমিন, ড. হাফিজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাসির উদ্দীন, ড. ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসেন এবং ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ।

আলোচকরা বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে বায়োটেকনোলজি গবেষণার কোনো বিকল্প নেই। এ ধরনের থিংক ট্যাংক সভা, গবেষক, নীতিনির্ধারক ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে, যা উদ্ভাবনভিত্তিক গবেষণা ও বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মূখ্য আলোচক বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেন, বিজ্ঞান গবেষণা কেবল প্রকাশনায় সীমাবদ্ধ থাকলে চলবে না; তা সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। অপ্রয়োজনীয় নিয়মকানুনের জটিলতা বিজ্ঞানীদের মুক্তচিন্তার বিকাশ ব্যাহত করে এবং গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। এ প্রেক্ষাপটে তিনি নীতিনির্ধারকদের গবেষণাক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সমাধান গ্রহণের আহ্বান জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা