খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজিদ, হাদি ও মুসাব্বির হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাজিদ, হাদি ও মুসাব্বির হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা ও বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়।পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় এসব হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মিছিলে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘সাজিদ আব্দুল্লাহ কবরে, খুনি কেন বাইরে’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘মুসাব্বির ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিনে দুপুরে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’, ‘বিচার বিচার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ ভাই আমাদের এই ক্যাম্পাসে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো বিচার পাই নাই। শহীদ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত তার বিচার পাই নাই। যার কারণেই শহীদ মুসাব্বিরকেও হত্যা করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার পাই নাই। আমরা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়েছি। কারণ আমরা এই হত্যার বিচার আদায় করে নিতে পারি নাই। এই ব্যর্থতার দায় আমাদেরকেই নিতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই এই হত্যাগুলোর বিচারের ব্যাপারে আরো বেশি তৎপর হোন। এই হত্যাগুলোর বিচার না পাওয়া পর্যন্ত আমরা কখনো তাদের ভুলে যাবো না। আপনারা যদি ভেবে থাকেন যে একটা সময় আন্দোলন হওয়ার পরেই আমরা তাদেরকে ভুলে যাবো আমরা তাদের নিয়ে আর কথা বলবো না তাহলে এটা অনেক বড় ভুল ভাবছেন। তাদের বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনো রাজপথ ছাড়বো না।

তিনি আরও বলেন, আমাদের এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটা পক্ষ বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাইয়ের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য তারা কিছু লোককে কিছু এজেন্টকে কাজে লাগাচ্ছে। তাদের মুখ থেকে একটা কথা বের করিয়ে দিচ্ছে যেটার কারণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে বিভেদ তৈরি হচ্ছে। আমাদের সাবধান হতে হবে।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলার কি রকম অবনতি হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে উনি আলুর উত্তর দেন, পেঁয়াজের উত্তর দেন। আজকে যদি শহীদ হাদির পূর্বে যারা হত্যার শিকার হয়েছে তাদের হত্যাকারীদের যদি বিচার করা হতো তাহলে হয়তো শহীদ হাদিকে হত্যার শিকার হতে হতো না। আজকে যদি শহীদ হাদির হত্যাকারীদের বিচার করা হতো তাহলে মুসাব্বির ভাইকে শহীদ হতে হতো না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে। আজ পর্যন্ত শুধু সে যে হত্যার শিকার হয়েছে এতটুকুই নিশ্চিত। কারা হত্যা করেছে সেইটা শনাক্ত হয়নি। তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়নি। তাহলে ছয়টি মাস অতিবাহিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করলো? ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যর্থ হয় তারা সেটা বলুক। তারা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করুক। অথচ যদি আমরা বিভিন্ন সময়ে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যদি কোন কর্মসূচি দেই তখনই প্রশাসনের গায়ে জ্বালা বেঁধে যায়।

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। একই বছরের গত ১২ ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকেন। পরে গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মস্তিষ্কের অস্ত্রোপাচারের পর তার মৃত্যু হয়। গত ৭ জানুয়ারি রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করার ঘটনা ঘটলে পরদিন তিনি মারা যান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা