খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারহীনতার প্রতিবাদে জাবি প্রশাসনিক ভবনে অভিযুক্ত শিক্ষকদের ছবি সাঁটালো জাকসু

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
বিচারহীনতার প্রতিবাদে জাবি প্রশাসনিক ভবনে অভিযুক্ত শিক্ষকদের ছবি সাঁটালো জাকসু

​২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অমীমাংসিত এবং রক্তাক্ত অধ্যায় যা এই বিপ্লবে দেশের প্রধান প্রধান বিদ্যাপীঠগুলো ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু যেগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অন্যতম। তবে বিপ্লবোত্তর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারিক প্রক্রিয়ার মন্থর গতি এবং বিগত স্বৈরাচারী সরকারের মদদদাতা শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে বহাল রাখা শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাই হামলার মদদদাতা ও উসকানিদাতা শিক্ষকদের ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

​প্রশাসনিক ভবনে মদদদাতা শিক্ষকদের ছবি সাটানোর আগে জাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সাথে সাক্ষাৎ করে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপাচার্য তাদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এক পর্যায়ে মেজাজ হারিয়ে চটে যান। বিচারিক দীর্ঘসূত্রিতা নিয়ে জাকসু নেতাদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে কোনো গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট প্রশাসনিক পদক্ষেপের কথা জানাতে না পেরে তিনি এক পর্যায়ে অসহায়ত্ব প্রকাশ করেন এবং পুরো বিষয়টি অনেকটা উপরওয়ালার ওপর ছেড়ে দেন এবং বলেন ‘উপরওয়ালার কাছে তিনি দায়বদ্ধ”।

জাকসু নেতারা জানান, ​বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা ও মদদদাতারা অনেক শিক্ষকেরা এখনো প্রশাসনের বিভিন্ন পদে আসীন আছেন এছাড়াও অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। তখন শিক্ষার্থীরা বিকল্প প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়। ২ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় জাকসুর স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাই হামলার মদদদাতা ও উসকানিদাতা শিক্ষকদের ছবি সাঁটিয়ে দেওয়া হয়।

​ছবি সাটানোর বিষয়ে জাকসু নেতারা আরও জানান, এই ছবি টানানোর মুল উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে আগত দর্শনার্থীরা যাতে সহজেই জানতে পারেন এই শিক্ষকদের অতীত কর্মকাণ্ড। এছাড়াও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে।

জাকসু স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, জুলাই হামলার মদদদাতা, শিক্ষক নামধারী এসব নৃশংস ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন চলবে, ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি, একটি বিশেষ মহলের পক্ষ থেকে এদের প্রতি অস্বাভাবিক সহানুভূতি ও পক্ষপাতিত্ব প্রদর্শিত হচ্ছে। কোনো দলীয় স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে যদি বিচারপ্রক্রিয়া বিলম্বিত বা প্রভাবিত করার চেষ্টা করা হয়, তবে তা কখনোই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না। অভিযুক্তদের বিচার নিয়ে তালবাহানা করে কোন লাভ হবে না। তাদের উচিত ফ্যাসিস্টদের পরিণতি সম্পর্কে স্মরণ করা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান জানিয়েছেন যে, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর।  তবে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যাঘাত না ঘটান।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবি থেকে। ১৫ জুলাই ২০২৪ তারিখটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো দিন হিসেবে বিবেচিত হয়। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে উপাচার্যের বাসভবনে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। এই হামলায় তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, হল প্রভোস্ট, প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডির অনেক সদস্য সরাসরি যুক্ত ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টর স্বয়ং পুলিশ এবং সন্ত্রাসীদের ক্যাম্পাসে প্রবেশের পথ সহজ করে দিয়েছিলেন এবং উপাচার্যের বাসভবনে যখন শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে মার খাচ্ছিল, তখন প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছিল।

অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, রবীন্দ্রনাথ ঠাকুর হলের সাবেক প্রভোস্ট ও বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দীন সিকদার।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা