খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানি-রপ্তানি সেবার মান বাড়াতে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
আমদানি-রপ্তানি সেবার মান বাড়াতে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশে সেবার মান বাড়াতে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা–২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে প্রণীত এ বিধিমালা গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রজ্ঞাপন (এস.আর.ও নং-০৪-আইন/২০২৬/কাস্টমস) আকারে জারি করা হয়।

বুধবার সকালে এনবিআর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছে।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করা হয়েছে। আগে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা না থাকায় ২০২০ সালের বিধিমালার আওতায় লাইসেন্স ইস্যু করা হতো। সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রম আরও সহজতর, স্বচ্ছ ও যুগোপযোগী করতে প্রথমবারের মতো আলাদা বিধিমালা প্রণয়ন করা হলো।

নতুন বিধিমালায় সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং প্রক্রিয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার জন্য এনবিআরের পূর্বানুমোদন গ্রহণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য বিবেচিত সকল প্রার্থী লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া, লাইসেন্স প্রদানের জন্য নিয়মিত পরীক্ষা আয়োজনের বিধান রাখা হয়েছে, যা প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। এর ফলে লাইসেন্সিং প্রক্রিয়া আরও নিয়মতান্ত্রিক ও পূর্বানুমেয় হবে বলে মনে করছে এনবিআর।

আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো—কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করা হলে ওই স্টেশনের অনুকূলে ইস্যুকৃত সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা দেশের অন্য যেকোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এনবিআর আশা করছে, নতুন এ বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্টদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা