খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে ১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৬ (সিইউমান ২০২৬)। সম্মেলনটি আগামী ২৮ তারিখ শুরু হয়ে চারদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানু) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির এক কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স সেক্রেটারিয়েট বোর্ডের মহাসচিব আনিকা তাহসিন। তিনি বলেন, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই কনফারেন্স। আমাদের সাথে এবার ১০ টি কমিটি যৌথভাবে কাজ করবে। কমিটিগুলো হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা (ইউএন উইমেন), সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), বিশ্বব্যাংক, জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন হ্যাবিট্যাট), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।

কনফারেন্সের কর্মসূচীর বিষয়ে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরা এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ১০টি কমিটিতে বিভক্ত হয়ে যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালন ও দলবদ্ধভাবে কাজ করবে।

এসময় আরও বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্যে ব্যক্তি বা দলগত পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা হিসেবে থাকছে, বেস্ট ডেলিগেট, আউটস্ট্যান্ডিং ডেলিগেট, স্পেশাল মেনশন ১ এবং স্পেশাল মেনশন ২ পুরস্কার।

কনফারেন্সে অংশগ্রহণকারী ডেলিগেডদের বিষয়ে তিনি বলেন, আমাদের এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এবারের সম্মেলনকে আরো প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত করবেন বলে আমরা আশা করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের পরিচালনা কমিটির আন্ডার সেক্রেটারি নুসাইবা মোবাশ্বেরা তটিনী, ডিরেক্টর জেনারেল ইউশা জামান তুর্য, সেক্রেটারি জেনারেল অনিকা তাহসিন, ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবেকুন নাহার জিসান, আন্ডার সেক্রেটারি সুমাইয়া তাসনি শীমু।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা