খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডভোকেট হলেন মেরিটাইম ল’ বিভাগের প্রথম ব্যাচের ৭ শিক্ষার্থী

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অ্যাডভোকেট হলেন মেরিটাইম ল’ বিভাগের প্রথম ব্যাচের ৭ শিক্ষার্থী

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল’ (সমুদ্র আইন) বিভাগের প্রথম ব্যাচের সাতজন শিক্ষার্থী।

রোববার (১৫ মার্চ) প্রকাশিত বার কাউন্সিলের ফলাফলে এ তথ্য জানা যায়। উত্তীর্ণরা সবাই বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল’ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অ্যাডভোকেটশিপ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- আনিকা আশরাফ প্রতীতি, রাফি উল ওসমান, ফাহাদ আহমেদ, তাজওয়ার বিন মালেক অর্ণব, মো. ইরফানুল খলিলুল্লাহ, সুমাইয়া তামান্না এবং ইশতিয়াক আহমেদ দিহান।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশা শুরু করতে তাঁদের ছয় মাসের মধ্যে নির্বাচিত কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে রাফি উল ওসমান বলেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা, আমার মায়ের দোয়া ও পরিবারের সমর্থনে এই অর্জন সম্ভব হয়েছে। আমার শিক্ষক ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ, যারা আমার আইনবোধ গড়ে তুলেছেন। একজন আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করাকে আমি আমার দায়িত্ব মনে করি।”

আনিকা আশরাফ প্রতীতি বলেন, “সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। একজন অ্যাডভোকেট হওয়া প্রতিটি আইন শিক্ষার্থীর স্বপ্ন। এই দীর্ঘ পথচলায় আমার শিক্ষক, বাবা-মা ও জীবনসঙ্গীর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”

মো. ইরফানুল খলিলুল্লাহ বলেন, “মহান আল্লাহর অসীম রহমতে জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে পেরেছি। বাবা-মা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন এই দীর্ঘ যাত্রায় আমাকে সবসময় শক্তি ও প্রেরণা দিয়েছে।”

মেরিটাইম ল’ বিভাগটি চালুর পর প্রথমবারের মতো বার কাউন্সিলের পরীক্ষায় এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মেরিটাইম ল’ বিভাগের শিক্ষক আবু জাফর তৌফিক আহমেদ আহাদ বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যিই প্রশংসনীয়। এবার মেরিটাইম ল’ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নেন এবং তাঁদের সাতজন উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। এটি আমাদের বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা আশা করি, তাঁরা ভবিষ্যতে আইন পেশায় আরও ভালো করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

বাংলদেশে একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটিতেই এই সামুদ্রিক আইন বিষয়ে পড়ানো হয়। নতুন বিভাগ হওয়া সত্ত্বেও প্রথম ব্যাচ থেকেই এই সাফল্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম ল’ (সমুদ্র আইন) বিভাগের জন্য একটি তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী সকলেই।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা