খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর অর্থে পড়াশোনা, সরকারি চাকরির ৭ মাস পর তালাকের অভিযোগ

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
স্বামীর অর্থে পড়াশোনা, সরকারি চাকরির ৭ মাস পর তালাকের অভিযোগ

স্বামীর অর্থে লেখাপড়া ও ঢাকায় থেকে প্রায় চার বছর চাকরির প্রস্তুতি নেওয়ার পর সরকারি চাকরি পাওয়ার সাত মাসের মধ্যেই স্বামীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী ও তার কাছে গচ্ছিত অর্থ ফেরত পাওয়াসহ বিষয়টি তদন্ত করে ন্যায়সংগত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন মালয়েশিয়াপ্রবাসী স্বামী সাইফুল ইসলাম (খোকন)।

ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের।

সাইফুল ইসলামের সঙ্গে ২০১৬ সালে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রায় চার মাস পর সাইফুল কর্মস্থল মালয়েশিয়ায় চলে যান। এরপর কয়েক বছর পরপর দেশে আসা-যাওয়ার মধ্য দিয়ে তাদের সংসার চলছিল।

সাইফুলের দাবি, একপর্যায়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌস পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি তাতে সম্মতি দেন। তার অর্থে জান্নাতকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখায় ডিগ্রি কোর্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে সরকারি চাকরির প্রস্তুতির জন্য ঢাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাতেও সম্মতি দেন তিনি।

সাইফুল বলেন, সরকারি চাকরি হলে তাকে আর বিদেশে থাকতে হবে না—এমন আশ্বাসে তিনি স্ত্রীর পড়াশোনা, কোচিং, ঢাকায় বাসাভাড়া, থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচ বহন করতে থাকেন। এভাবে প্রায় চার বছর চাকরির প্রস্তুতি নেওয়ার পর জান্নাত তাকে সরকারি চাকরি পাওয়ার কথা জানান।

সাইফুলের ভাষ্য অনুযায়ী, জান্নাত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাকরি হয়েছে বলে তাকে জানান। পরে মন্ত্রণালয়ের কর্মচারী সমিতির মাধ্যমে জমি বা প্লট কেনার জন্য এককালীন ও মাসিক কিস্তিতে টাকা দেওয়ার কথা জানানো হয়। এ সময় তাকে স্বামী ও নমিনি উল্লেখ করে ছবি সংবলিত একটি পূরণ করা আবেদনপত্রের কপিও পাঠানো হয় বলে দাবি করেন সাইফুল।

তিনি জানান, তখন তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি স্ত্রীকে জানালে তাকে আরও কয়েক বছর বিদেশে থাকার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি দেশে ফেরার সময় সোনার নেকলেস, চুড়িসহ বিভিন্ন জিনিস নিয়ে আসার জন্যও স্ত্রী আবদার করেছিলেন বলে দাবি তার।

এর মধ্যে জান্নাতের ছোট বোন চিকিৎসার জন্য তার ঢাকার বাসায় অবস্থান করেন। পরে ওই বোনের কাছ থেকে স্ত্রীর বিষয়ে কিছু তথ্য পাওয়ার পর দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন সাইফুল। গত জুলাইয়ে স্ত্রীকে না জানিয়েই বাংলাদেশে ফিরে ঢাকায় যান তিনি।

সাইফুলের অভিযোগ, ঢাকায় গিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সামনে থেকে তিনি স্ত্রীকে ফোন করেন। পরে জান্নাত সেখানে এসে কিছুক্ষণ তার সঙ্গে অবস্থান করেন। একপর্যায়ে অফিসের ব্যস্ততার কথা বলে তাকে বাইরে রেখে ভেতরে চলে যান। দীর্ঘ সময় অপেক্ষা করেও তিনি আর স্ত্রীর দেখা পাননি বলে জানান সাইফুল।

পরে স্ত্রীর বাসায় গিয়ে জানতে পারেন, কয়েক দিন আগেই জান্নাত ওই বাসা ছেড়ে দিয়েছেন। পরদিন মন্ত্রণালয়ের সামনে গিয়ে কর্মকর্তাদের কাছে স্ত্রীর বিষয়ে জানতে চাইলেও তার পদবি ও পরিচয়সংক্রান্ত তথ্য দিতে না পারায় কোনো সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি।

পরে গ্রামের বাড়িতে ফিরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেন সাইফুল। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি। একপর্যায়ে ডাকযোগে স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ পান।

সাইফুল বলেন, দীর্ঘদিন স্ত্রীর পড়াশোনা, কোচিং এবং ঢাকায় থাকা-খাওয়ার খরচ বহন করার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। স্ত্রী ও তার কাছে গচ্ছিত অর্থ ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা করেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ন্যায়সংগত সমাধানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসের পরিবারের বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে তার বাবা মো. আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। তার মা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আড়ালে চলে যান। পরে তার ছোট ভাই ফয়সালের সঙ্গে কথা হয়।

ফয়সাল তালাকের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বোনের ভাষ্য অনুযায়ী, সাইফুল বিদেশে থাকাকালে তার খোঁজখবর রাখতেন না। এ কারণে জান্নাত তাকে তালাক দিয়েছেন।

তবে জান্নাতের লেখাপড়া, বিশেষ কোচিং, ঢাকায় বাসাভাড়া এবং থাকা-খাওয়ার খরচ তার বোনের স্বামীর অর্থে হয়েছে বলে স্বীকার করেন ফয়সাল।

অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফলে অভিযোগ ও তালাকের বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’