খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ সেবা আরও সহজ করতে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
বিনিয়োগ সেবা আরও সহজ করতে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো ১১ প্রতিষ্ঠান

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশন। ব্যাংকগুলো হলো— রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি কর্পোরেশনগুলো হলো— রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এই সমঝোতা স্মারকের আওতায় সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলো বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে তাদের নিজস্ব সিস্টেম সংযুক্ত করবে। এর ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণসহ বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিনিয়োগ সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন,
আমাদের লক্ষ্য এমন একটি পর্যায়ে পৌঁছানো, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী—সবাই একটি মাত্র ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে প্রয়োজনীয় সব সরকারি সেবা পাবেন।

তিনি বলেন, একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যেসব দেশ বিনিয়োগে এগিয়ে গেছে, তারা একবার দেওয়া ডেটাকে পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করেছে। বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে।

ওয়ান স্টপ সার্ভিসের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শুধু সিস্টেম চালু করলেই হবে না, সেবাগুলো ব্যবহার হচ্ছে কি না এবং বিনিয়োগকারীরা কী সমস্যার মুখোমুখি হচ্ছেন—তা নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে।

তিনি নতুন করে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান এবং ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নে বিডার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সরকার প্রণীত ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বিডা) বিধিমালা, ২০২০ অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করে।

আজকের ১১টি প্রতিষ্ঠান ছাড়াও এর আগে বিডা ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান ও সেবা এই পোর্টালে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা