খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের বার্তা শুধু ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বলা সম্ভব। তাই এই সিলটি অত্যন্ত মূল্যবান—এটি শুধু একটি চিহ্ন নয়, এটি দায়িত্বের প্রতীক। এই দায়িত্ব নিয়ে আমরা সকলেই দেশকে এগিয়ে নিয়ে যাব।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদরের ভূইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একমত হওয়া সংস্কারগুলো হয়তো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না—কারণ তা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে করা উচিত। তবে এই ভোটের মাধ্যমে জনগণ তাদের বার্তা দিচ্ছে—নির্বাচিত হলে রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব জনগণের পক্ষে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা।

উপদেষ্টা বলেন, জনগণই দেশের আগামী পরিবর্তনের প্রকৃত যোদ্ধা। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং যারা বাইরে রয়েছেন—সবারই দায়িত্ব ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া। আমাদের আহ্বান একটাই—তরুণ সমাজ যে পরিবর্তনের দায়িত্ব আমাদের হাতে দিয়েছে, সেই পরিবর্তন যেন নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়। তিনি সে লক্ষ্যেই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফসল। যারা রক্ত, অঙ্গহানি ও জীবন উৎসর্গ করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন উপহার দিয়েছেন, তাদের দেওয়া দায়িত্ব আমরা অল্প সময়ের জন্য পালন করছি। আমরা শহীদ ও আহতদের কাছে ঋণী—ব্যক্তিগতভাবে নয়, বরং একটি জাতি হিসেবে।

উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী যাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত চার হাজারেরও বেশি মানুষের নাম ও নিদর্শন সংরক্ষিত রয়েছে। শাপলা চত্বরসহ বিভিন্ন হত্যাকাণ্ডের চিহ্ন এখনো বিদ্যমান। এসব নিদর্শন দেখলেই স্পষ্ট হয়—ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ‘২৪-এর গণঅভ্যুত্থানে জেলার প্রথম শহীদ মো: আদিলের পিতা মো: আবুল কালাম-সহ অন্যান্যরা। এরপরে উপদেষ্টা গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের লিফলেট বিতরণ করেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা