খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে রাবিতে নবীন বরণ

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
উৎসবমুখর পরিবেশে রাবিতে নবীন বরণ

স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে প্রাচ্যের কেমব্রিজ খ্যাত এবং মতিহারের সবুজ চত্বরে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রবিবার (১০ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ এবং পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ৬১টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগসমূহ।

এসময় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নতুন প্রাণ আর নানান বৈচিত্র্যের স্পন্দনে ক্যাম্পাসের জোহা চত্বর, পরিবহন চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, প্যারিস রোড, ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন অনুষদের বিভাগসমূহ ছিল লোকে লোকারণ্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও সিনিয়রদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে এক নতুন প্রাণের সূচনা করেন শিক্ষার্থীরা। আনন্দ-উৎসবের এই দিনে নতুন শিক্ষার্থীরাও ব্যক্তিজীবনের নানান অভিজ্ঞতা ভাগাভাগি করছেন একে অপরের সঙ্গে।

দিনাজপুর থেকে আসা আইন ও ভূমি প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী শুভ রায় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এটা আসলে সত্যিকারের একটি অনুভূতি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চেয়ে রাবি ক্যাম্পাস অনেক সুন্দর এবং পরিবেশগত দিক থেকে অনেক ভালো। যখন থেকে আমি ভর্তির প্রস্তুতি নেওয়া শুরু করি, তখন থেকেই আমার মাথায় ঘুরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে পড়ব। কিন্তু ভর্তি পরীক্ষা তুলনামূলক খারাপ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ভালো একটি পজিশন অর্জন করতে পেরেছি। যার পরিপ্রেক্ষিতে আজ আমি আইন ও ভূমি প্রশাসনের একজন ছাত্র। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হওয়া।”

সুদূর পিরোজপুর থেকে আসা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর থেকে রাবি ক্যাম্পাস অনেক সুন্দর এবং পরিবেশবান্ধব। এছাড়াও রাবির মার্কেটিং বিভাগ একটি স্বনামধন্য বিভাগ হিসেবে পরিচিত। আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো একটি ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে (এমএনসি) নিজেকে প্রতিষ্ঠিত করা।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে আজ আমি আমার জীবনের নতুন যাত্রা শুরু করলাম। অনেক কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। বিভাগের শিক্ষক ও বড় ভাই-বোনেরা খুবই আন্তরিক। আমি আশা করছি আমার লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।”

এদিকে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে প্ররোচিত করলে, প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।

সকল বিভাগভিত্তিক নবীন বরণ শেষে ক্যাম্পাসজুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস-পরীক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নানান অভিজ্ঞতা অর্জন করবেন। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থীদের জন্য নতুন জীবন অধ্যায়ের সূচনা—যেখানে মিলবে জ্ঞানার্জনের সুযোগ, বিকশিত হবে প্রতিভা, আর গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা