জেসআপ ২০২৬ এর বেস্ট মেমোরিয়াল জিতলো মেরিটাইম ইউনিভার্সিটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সেরা রেসপন্ডেন্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড অর্জন করেছে ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬ এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২২–২৪ জানুয়ারি ২০২৬ তারিখে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ।
বিজয়ী বিএমইউ দলের সদস্যরা হলেন—
আল বাশার মোহাম্মদ বিধান (ওরালিস্ট)
আহমেদ মুকতাফি রোহান (ওরালিস্ট)
আল মুমিনুল মিয়া (রিসার্চার)
দলের রেসপন্ডেন্ট মেমোরিয়াল বিচারকদের কাছ থেকে উৎকৃষ্ট গবেষণা, সুস্পষ্ট আইনি বিশ্লেষণ ও আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগের জন্য বিশেষ প্রশংসা লাভ করে।এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও মুট কোর্ট চর্চায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সুনাম আরও সুদৃঢ় হলো।








আপনার মতামত লিখুন