ববিতে জমকালো আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে।
এ সময় ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী সাবিকুন নাহার নিপা তার অনুভূতি প্রকাশ করে জানান, শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য এখানে আমরা আসিনি আমরা আদর্শ মানুষ হতে এসেছি।
প্রাণরসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আরেক নবীন শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা এই ক্যাম্পাসকে শুধু পড়াশোনার জায়গা হিসেবে নয় বরং আমাদের দ্বিতীয় পরিবার মনে করবো।
বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘‘আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য থাকতে হবে একজন সৎ, আদর্শ এবং প্রকৃত দেশপ্রেমিক মানুষ হওয়া।’’
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘এতদিন আপনারা বাবা-মায়ের তত্ত্বাবধানে ছিলেন এখন এসেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্ত জীবনে। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত জীবনে আপনাদের নিজেকে কন্ট্রোল করতে হবে। সর্বত্র মনে রাখতে হবে আমাদের ভালো মানুষ হতে হবে এবং দৈনিক কোনো না কোনো ভালো কাজ করবো।’’
প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের বাবা, মা, পরিবার এবং তোমাদের সমাজ। আমি আশা করি তোমাদের হাত ধরে এই বরিশাল বিশ্ববিদ্যালয় অনেক দূরে এগিয়ে যাবে।








আপনার মতামত লিখুন