খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীর উপর গুলির ঘটনায় পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
ওসমান হাদীর উপর গুলির ঘটনায় পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়  ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ,জুলাই ৬ ও স্বাধীনতা হল এবং প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন। বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সবাই হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এসময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জুলাই আবার আসবে ফিরে’,’ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।

‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবির ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, জুলাই আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর টার্গেটেড হামলা হয়েছে। আমরা সেই হামলার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের শরীফ ওসমান হাদীরা থামবে না। একজন ওসমান হাদীকে যদি হত্যা করা হয় হাজার হাজার ওসমান হাদী জন্ম নিবে। শরিফ ওসমান হাদীদের কে গুলি করে থামানো যাবেনা । কারন আমরা আবার সবাই হাদী হয়ে ফিরে আসবো।

তিনি আরও বলেন, ওসমান হাদি সেই কণ্ঠস্বর যেই কণ্ঠস্বর কথা বলে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে। বাংলাদেশের সিংহভাগ চাঁদাবাজি হয় ঢাকা- ৮ আসনে। পরীক্ষিত দুর্নীতিবাজ ও চাদাবাজ সেই আসনে । শরিফ ওসমান হাদী সব থেকে জনপ্রিয় এবং হেভি ওয়েট প্রার্থী তিনি বিজয়ের খুব কাছাকাছি। এইজন্য তাকে টার্গেট করে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দ্রুত সুস্থতা কামনা করি।

‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবির সদস্য সচিব মুরসালিন রানা বলেন, ‘আজকে ঢাকায় শরিফ ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। এরই প্রতিবাদে আমারা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি। তিনি জুলাই আন্দোলনের একজন অগ্রপথিক। হাজার হাজার শহীদের প্রাণের বিনিময়ে চব্বিশ সালের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সফল হয়েছি। তিনি ছিলেন আমাদের জুলাই আন্দোলনে শহীদদের প্রতিনিধি। তাকে দেখলে আমাদের জুলাই আন্দোলনের কথা মনে পড়ে। তাকে দেখলে আমাদের স্বাধীনতা, বিজয় ও দেশপ্রেম জাগ্রত হয়। সন্ত্রাসীরা সেই ওসমান হাদি ভাইকে মাথা বরাবর গুলি করেছে। এরকম সন্ত্রাসী কার্যক্রম চব্বিশ পরবর্তী সময় হতে পারে না। এই আঘাত শুধু ওসমান হাদি ভাইকে করা হয় নাই, মেধা, স্বাধীনতা এবং আমাদের দেশপ্রেমকে আঘাত করেছে।



লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত