খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, জরিমানা কয়েকটি দোকানে

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, জরিমানা কয়েকটি দোকানে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খোলা দোকানে নিম্নমানের খাদ্য বিক্রি ও খাদ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে কয়েকজন দোকানিকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এ অভিযান শুরু হয়। ভোক্তা অধিদপ্তর, জাতীয় খাদ্য নিরাপত্তা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দোকানিদের নিরাপদ খাদ্য পরিবেশন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এসময় রাকসুর পরিবেশ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, ‘নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার পরিষদ এবং রাকসুর উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করছি। এর আগেও আমরা টুকিটাকি চত্বরের দোকান এবং এর আশেপাশের দোকানে অভিযান পরিচালনা করেছিলাম এবং তাদেরকে সতর্ক করা হয়েছিল। দোকানিরা স্বাস্থ্য সচেতনতা মানছে না, দাম বেশি রাখছে মূল্য ঠিক না রাখাসহ নানাবিধ অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে দোকানিদেরকে জরিমানা করেছি। আমাদের উদ্দেশ্য তাদেরকে জরিমানা করা নয়। তারা যাতে সতর্ক হয়ে শিক্ষার্থীদেরকে ভালো খাবার পরিবেশন করে এবং মূল্য তালিকা ঠিক রাখে সেজন্যই আজকের অভিযান।’

জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে রাহী বলেন, ‘ভোক্তা অধিদপ্তর এবং খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের যৌথ অভিযানে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাবারের হোটেল এবং অন্যান্য ছোটখাটো দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছি। কিভাবে সঠিক পদ্ধতিতে খাবার পরিবেশন করা যায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কিছু কিছু দোকানিকে জরিমানা করা হয়েছে এবং তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে এরকম সতর্কতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা