খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে গণভোটে হ্যাঁ- এর পক্ষে প্রচারণা শুরু জাতীয় ছাত্রশক্তির

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
জাবিতে গণভোটে হ্যাঁ- এর পক্ষে প্রচারণা শুরু জাতীয় ছাত্রশক্তির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার শুরু করেছেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা। 

 মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয় এবং​ আগামী ১৪ দিনব্যাপী ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালিত হবে। 

​কর্মসূচির বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রাষ্ট্র সংস্কার করার জন্য রাস্তায় নেমেছিল। এর ফলশ্রুতিতে হাসিনা সরকারের পতন হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলেই শুধু সেই সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি জুলাইয়ের পক্ষের শক্তি ও সব ছাত্র-জনতা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন। ফলে সরকার ও জনগণের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তাই রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সবার প্রতি আমাদের আহ্বান গণভোটে ‘হ্যাঁ’-কেই জয়ী করুন।”

​জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, “আমরা যারা সংস্কারসাধনের লক্ষ্যে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, তাদের একটা দায়বদ্ধতা আছে গণভোটের প্রচার করার জন্য, সংস্কার করার জন্য। অন্তর্বর্তী সরকারেরও সংস্কারসাধনের দায়বদ্ধতা আছে, তাদের বসানোই হয়েছিল সংস্কার করার জন্য। কিন্তু নানা প্রতিকূলতায় তারা না পেরে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা যারা সচেতন আছি, গণভোটে ‘হ্যাঁ’-এর জন্য প্রচার চালাব, যেন আবার বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট হয়ে না ওঠে, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো বিরাজ না করে।”

​প্রচারে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আমরা যত জায়গায় গিয়েছি, মানুষের রেসপন্স পজিটিভ। বিগত ১৭ বছরে বিষয়টি এমন ছিল যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মানুষ কাউকে কিছু জিজ্ঞেস করত না কিংবা প্রশ্ন করত না। কিন্তু এখন মানুষ আমাদের জিজ্ঞেস করছে গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে কিংবা ‘না’ দিলে কী হবে। জুলাই সনদের পয়েন্টগুলো নিয়ে আলাপ করছে, এটা ভালো লাগছে এই পরিবর্তনটাই হয়তো আমরা চেয়েছিলাম।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা