খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামীকাল

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে মোট ২০০ আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ২৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ১১৫ জন ভর্তিচ্ছু।

দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে ।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের ভর্তি পরীক্ষা,এছাড়া বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা।
আগামী শনিবার(৩১ জানুয়ারি) সকাল ১০ টায় আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এছাড়া একইদিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় ভর্তি পরীক্ষার কেন্দ্র রয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ক্যাম্পাস (মিরপুর-১২), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (পদ্মা ভবন) এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। চট্টগ্রামে পরীক্ষা হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। রংপুরে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। খুলনায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ এবং রাজশাহীতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুষদভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার দিকে তাকালে দেখা যায় মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসিতে আবেদন করেছেন ৩ হাজার ৬৭৪ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ২ হাজার ৯১৩ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদে ৭ হাজার ৬৪৭ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে সর্বাধিক ৮ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার দিন শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র এবং নির্ধারিত OMR শিট সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ ও বই বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় শুধুমাত্র অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ভর্তি কার্যক্রমে ভর্তিচ্ছুদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বসছে হেল্পডেস্ক। এছাড়া ভর্তিচ্ছুরা মোবাইল, ব্যাগসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র হেল্পডেস্কে জমা রাখতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষে আগামী ২০২৬ সালের মে মাসে ক্লাস শুরু হবে ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা