খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে গবেষণাপত্র প্রত্যাহার নিয়ে সেমিনার, সব বিশ্ববিদ্যালয়ে ‘কোপ’ গঠনের দাবি

চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
চবিতে গবেষণাপত্র প্রত্যাহার নিয়ে সেমিনার, সব বিশ্ববিদ্যালয়ে ‘কোপ’ গঠনের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউটিএল চবি চ্যাপ্টারের উদ্যোগে ‘অ্যাকাডেমিক পাবলিকেশন রিট্র্যাকশন: কজেস, কনসিকোয়েন্সেস অ্যান্ড কশন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত শিক্ষক ও গবেষকেরা গবেষণাপত্র প্রত্যাহারকে গবেষকের ‘চুরি’ হিসেবে না দেখে গবেষণায় নৈতিকতা নিশ্চিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে কমিটি অন পাবলিকেশন এথিকস (কোপ) গঠনের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সভাকক্ষে ইউটিএল চবি চ্যাপ্টারের সদস্যসচিব অধ্যাপক মো. ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ইউটিএল চবি চ্যাপ্টারের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, গবেষণাপত্র প্রত্যাহারের বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত হলেও এটি গবেষণায় স্বচ্ছতা, সততা ও মান নিশ্চিত করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। ইচ্ছাকৃত অনিয়মই শুধু নয়, বিভিন্ন ধরনের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুলের কারণেও গবেষণাপত্র প্রত্যাহার হতে পারে।

তিনি আরও বলেন, অন্যের গবেষণার তথ্য ব্যবহার বা তথ্য বিকৃত করে প্রকাশনার মতো অনৈতিক কর্মকাণ্ড (প্লেজিয়ারিজম) অবশ্যই বন্ধ করতে হবে। একই সঙ্গে গবেষণার নৈতিকতা তদারকিতে কমিটি অন পাবলিকেশন এথিকস (COPE) প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ ধরনের প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো বাংলাদেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখনও অনুপস্থিত বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় অংশ নেওয়া শিক্ষক ও গবেষকেরা বলেন, গবেষণাপত্র প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গবেষককে চুরির দায়ে অভিযুক্ত না করে প্রত্যাহারের প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন। পাশাপাশি গবেষণায় নৈতিকতা বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় সহসভাপতি ও চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী বরকত আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ড. মো. আশরাফ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশেদা চৌধুরী, অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেরাজ উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকেরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা