খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ১১ হত্যার তদন্ত ঝুলে আছে, চার্জশিট না পেয়ে হতাশ স্বজনরা

কাজী মোহাম্মদ হৃদয়, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
রাউজানে ১১ হত্যার তদন্ত ঝুলে আছে, চার্জশিট না পেয়ে হতাশ স্বজনরা

চট্টগ্রামের রাউজানে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। রাজনৈতিক আধিপত্য, বালুমহাল নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা বাড়লেও অধিকাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। ফলে বিচারপ্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ১১ জন নিহত হয়েছেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব হত্যাকাণ্ডের একটিতেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিতে পারেনি তদন্ত সংস্থা।

তথ্য অনুযায়ী, ২৪টি হত্যা মামলার মধ্যে একটি হত্যাকাণ্ড ৫ আগস্টের আগে সংঘটিত হলেও পরবর্তীতে মামলা দায়ের করা হয়। বাকি ২৩টি হত্যাকাণ্ডের মধ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ১১টি, পারিবারিক বিরোধে ৩টি এবং অন্যান্য কারণে ৯টি ঘটনা ঘটেছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করেছেন ১১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ৫ জন। রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দায়ের হওয়া ১১টি হত্যা মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামাসহ মোট ১৮৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৭ জনসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের দাবি, অধিকাংশ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। অনেক ক্ষেত্রে সশস্ত্র হামলাকারীরা দুর্গম এলাকা থেকে এসে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। এতে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়ছে।

রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “বালুমহাল নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বই অধিকাংশ হত্যাকাণ্ডের মূল কারণ। অনেক আসামি এখনো পলাতক রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় অভিযোগপত্র দাখিলে বিলম্ব হচ্ছে।”

এদিকে যুবদল নেতা মো. সেলিম হত্যা মামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসে রায়হান নামে এক ব্যক্তি। প্রকাশ্যে গুলি করে হত্যার ওই ঘটনায় তার নাম উঠে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, খুনসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সর্বশেষ মাসুদুল হক চৌধুরী হত্যা মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়েছে। তবে এখনো তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

দীর্ঘদিনেও তদন্ত শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। তাদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং বিচার নিশ্চিত করা হোক।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা