খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিংয়ে চবির ছয় বিষয়

চবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিংয়ে চবির ছয় বিষয়

শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সক্ষমতা বিবেচনায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে মর্যাদাপূর্ণ সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE)। এর ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয়টি বিষয়ে স্থান করে নিয়েছে।

র‍্যাংকিং অনুযায়ী, কম্পিউটার সায়েন্স বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৬০১–৮০০ (যৌথভাবে)। এ বিষয়ে বাংলাদেশে চবি রয়েছে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম (যৌথভাবে) অবস্থানে।

লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) শাখায় চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। এ ক্ষেত্রে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টি রয়েছে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে) অবস্থানে। এ র‍্যাংকিং নির্ধারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও ফিশারিজ বিভাগের শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের অবস্থান মূল্যায়ন করা হয়েছে।

ফিজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্স শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০। এ বিষয়ে বাংলাদেশে চবি রয়েছে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের মধ্যে ১ম। র‍্যাংকিংয়ে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, এপ্লাইড কেমিস্ট্রি ও ভূগোল বিভাগের সামগ্রিক মান বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ছাড়া বিজনেস অ্যান্ড ইকোনমিকস শাখায় চবির আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম। এ ক্ষেত্রে ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ব্যাংকিং বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম মূল্যায়ন করা হয়।

ইঞ্জিনিয়ারিং বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, দেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে)। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার মানের ভিত্তিতে এ র‍্যাংকিং নির্ধারিত হয়েছে।

এ ছাড়া সমাজবিজ্ঞান শাখায়ও চবি আন্তর্জাতিকভাবে ৮০১–১০০০ অবস্থানে রয়েছে। এ বিষয়ে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের মধ্যে ১ম। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এতে মূল্যায়িত হয়েছে।

এ আন্তর্জাতিক সাফল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে চবি গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরে বিশ্ববিদ্যালয়টি অতীতের সব রেকর্ড ভেঙে সর্বাধিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছে। ভবিষ্যতে এ ধারা আরও বেগবান হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা