খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বুটেক্সের শিক্ষার্থী তুলি

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বুটেক্সের শিক্ষার্থী তুলি

ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির সাথে সর্বস্তরের ইঞ্জিনিয়ারদের মতবিনিময়ের লক্ষ্যে “ইঞ্জিনিয়ার সমাবেশ” অনুষ্ঠিত হয়। প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও মায়ের ডাক সংগঠনের প্রধান সমন্বয়ক।

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) কর্তৃক গঠিত ঢাকা-১৪ নির্বাচন সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যালয়ে এই সমাবেশ আয়োজিত হয়। ইঞ্জিনিয়ার সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এনায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকে ঢাকা-১৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), ইন্টেরিম কমিটি-আইটিইটি বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সেখ মো. মমিনুল আলম এবং ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম।

এছাড়া ঢাকা-১৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী সাজেদুল হক শালুক, সদস্য প্রকৌশলী এ কে এম মহসিন আহমেদ, প্রকৌশলী এ টি এম তানভীর-উল-হাসান (তমাল) সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রকৌশলী আ. ন. হ আক্তার হোসেন এ্যাব ঢাকা মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এ্যাব ঢাকা-১৪ এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সুমায়েল মুহাম্মদ মল্লিক, প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী জহিরুল ইসলাম লিটন, প্রকৌশলী মোঃ ওসমান গনী, সদস্য প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল), প্রকৌশলী ইশতিয়াক আহমেদ নাবিল সহ এ্যাব ঢাকা-১৪ এর নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেন, অনেক প্রকৌশলী হয়তোবা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন কিন্তু আমি খুব ভাগ্যবান যে আমার জন্য এতজন ইঞ্জিনিয়ার আমার এই প্রচার-প্রচারণা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার প্রচন্ড মন খারাপ হয়েছিল খালি দেখতাম জুট শেড, কটন শেড এবং এখানে কিভাবে কি পড়াশোনা করব ও কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরে দেখলাম অসংখ্য বন্ধু-বান্ধব, জুনিয়র-সিনিয়র সবাই আমাকে প্রচন্ডভাবে সাহায্য করতো এবং যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করছি তখন আমার এই নির্বাচনের ডায়াগ্রাম তৈরি করতেও সাহায্য পেয়েছি তাঁদের।
টেক্সটাইল সেক্টরে আমি ১৮ বছর কাজ করেছি। আমার এই রাজনীতি করার সাহসটা এসেছিল যখন আমার ভাই সহ দেশের হাজারো ভাইকে গুম করা হলো এবং যারা অপরাজনীতি শিকার হলেন তাদের থেকেই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন থেকেই আমরা বুঝেছিলাম আসলে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে এবং যেটা প্রয়োজন সেটা ছিনিয়ে আনতে হবে। আমি এই টেক্সটাইল সেক্টরে দীর্ঘদিন কাজ করেছি, মানবাধিকার সেক্টরে কাজ করেছি এবং আয়না ঘর থেকে গুম হওয়া ব্যক্তিগুলোকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছি। অনেককে আনতে পারিনি এবং যাদেরকে আনতে পেরেছি তাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া।

বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, আমাদের মেধাবী ও সাহসী কন্যা এগিয়ে যাক এবং বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখুক এই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ গত ১৫ বছর বেশ দ্বিধাগ্রস্ত ছিলো তাদের জাতীয়তাবাদ নিয়ে বিশেষ করে শিক্ষার্থীরা। বিএনপি’র হাত ধরে দেশের টেক্সটাইল সেক্টর আজ উন্নত। যদিও দেশের টেক্সটাইল আজ নানা সমস্যায় জর্জরিত এবং বাংলাদেশের জন্য আমরা কিছু সমস্যা তৈরিও করে ফেলেছি ইতোমধ্যে। তুলি আমাদের মেধাবী মেয়ে তুলি সেটা বুঝবে, জানবে এবং তা সমাধানের চেষ্টা করবে। আমরা তুলির সফলতা কামনা করি এবং তুলি যেনো সাহসের সাথে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা করি।

ইন্টেরিম কমিটি-আইটিইটি বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার বলেন, হাসিনা সরকার পতনের পেছনে এই মায়ের ডাক একটি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছিল। তুলি আমাদের বুটেক্সের অংশ। তাঁর উপর আমাদের অনেক ভরসা এবং সেই ভরসাকে বাস্তবায়ন করার জন্য তুলিকে জয়যুক্ত করতে হবে। তাই আমাদের সকলকে নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত পাড়া-মহল্লা ও রাস্তাঘাটে তাঁর জন্য প্রচার করে যেতে হবে। আমাদের সবাইকে নিয়ে তাঁর জন্য প্রচারণায় নামতে হবে। আমরা আশা করি সে জয়লাভ করবে এবং আমি তার সাফল্য কামনা করছি।

ঢাকা-১৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আপনারা সবাই জানেন যখন বিগত সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের মত কাজগুলো হয়েছিল এবং ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমগুলো চলেছিল তখন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কেউ দাঁড়াতে সাহস পাচ্ছিল না। তখন আমাদের বোন সানজিদা ইসলাম তুলি সে তাঁর খুব দামি একটি চাকরি ছেড়ে দিয়ে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিল এবং আন্দোলন করেছিল দেশের জন্য। আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ঢাকার ২০টি আসনের মধ্যে এরকম অনুষ্ঠান এখন পর্যন্ত হয়নি। আমি কিন্তু এই আসনের ভোটার না তবুও আমি নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব নিয়েছি। কারণ আমার এই অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যদি আমাদেরই ছোট বোনটির জন্য বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন করি এবং আমাদের পরিবারের নিজেদের ভোটগুলো যদি আমরা তাকে দিতে পারি, তাহলে সে জয়যুক্ত হবে এবং এলাকার মানুষদের উন্নতি হবে।

আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, আমরা সবাই যদি এভাবে চেষ্টা করি তাহলে তুলির জন্য জিততে খুব কষ্ট পেতে হবে বলে আমি মনে করি না। তবে আফসোস এই যে, আমার নিজের বাসা এখানে না হওয়ায় আমি তার জন্য ভোট দিতে পারছিনা। তুলির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেই একটি ইন্সটিটিউশন, তার প্রতিষ্ঠিত “মায়ের ডাক”-এর চর্চা সারা বিশ্বে আছে। জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায়। আমরা কিন্ত তাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারিনি, তাকে আমাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। সে একজন জাতীয় প্রতিনিধি তাকে তার সম্মান দিতে হবে। আমরা যারা আছি প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা