খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি ক্যাফেটেরিয়ার খাবারের প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
বেরোবি ক্যাফেটেরিয়ার খাবারের প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভিডিওতে দেখা যায়, ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেট ও থালাবাসন ধোয়ার স্থানের বাইরে খোলা জায়গায় রাখা রয়েছে। সেখানে দুটি কুকুর প্লেটে লেগে থাকা খাবারের উচ্ছিষ্ট চেটে খাচ্ছে। এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি ভিডিও ধারণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘটনা নতুন নয়। তাদের দাবি, ক্যাফেটেরিয়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর। ব্যবহৃত প্লেট-থালাবাসন যেখানে-সেখানে ফেলে রাখা হয়। ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণী সেগুলোতে মুখ দেয়। পরে সেগুলো যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় কি না, তা নিয়েও তাদের সন্দেহ রয়েছে।

এক শিক্ষার্থী বলেন, এভাবে কুকুর মুখ দেওয়া প্লেটে খাবার খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বড় ধরনের কোনো রোগ ছড়ালে এর দায় কে নেবে?

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার এজেন্ট আনিসুল হক বলেন, আজ বৃহস্পতিবার। সামনে দুই দিনের ছুটি থাকায় কর্মচারীরা ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় প্লেটগুলো বাইরে রাখা ছিল। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের উপস্থিতিতে সব প্লেট গরম পানি দিয়ে পুনরায় ভালোভাবে পরিষ্কার করা হয়েছে।

কুকুরের মুখ লাগানো প্লেট ব্যবহারে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ. এম. এম. শাহরিয়ার বলেন, যদি কুকুরটি কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এতে পেটের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। তবে যথাযথ নিয়মে ভালোভাবে ধুয়ে ও জীবাণুমুক্ত করে ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমে যায়।

এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়া পরিচালক চার্লস ডারউইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটির পরিচালক নিয়মিত অফিসে আসেন না। অফিসে এলেও আধা ঘণ্টা থেকে সর্বোচ্চ এক ঘণ্টার বেশি অবস্থান করেন না। এছাড়া প্রয়োজনের সময় ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায় না। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। কুকুর মুখ লাগানো প্লেট বা বাসনপত্র যথাযথভাবে পরিষ্কার না করা হলে সেখানে জীবাণু থেকে যেতে পারে। আমি এবং উপাচার্য স্যার দুই-একবার ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছি। তখন পরিচালনাকারীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীবান্ধবভাবে ক্যাফেটেরিয়া পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তা নিশ্চিত করা না হয়, তাহলে পরিচালনায় পরিবর্তন আনা হবে।

পরিচালকের নিয়মিত অফিসে না আসা নিয়ে তিনি আরও বলেন, ক্লাসে থাকলে অফিসে না-ও থাকতে পারেন। তবে ফোনে কেন পাওয়া যায় না বা ফোন ধরেন না, সে বিষয়ে আমি আগামীকাল তার সঙ্গে সরাসরি কথা বলব। তোমরা কালকে এসে দেখা করো।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত