খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

০১ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টি-পারপাস রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আজ নতুন জীবনের পথে যাত্রা শুরু করছে। এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গৌরবেরও। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা যেন ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে পারে, সে প্রত্যাশা রাখি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে নানা ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের এসব সুযোগ কাজে লাগাতে হলে আগে থেকেই সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। পাশাপাশি দেশকে ভালোবাসা ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সেশনজট না থাকায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই শিক্ষাক্রম সম্পন্ন করতে পারছে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি দৃষ্টান্ত।

পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিসিপ্লিনের প্রভাষক মোঃ ইফাত-আল-করিম।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের মোঃ রাকিবুল হক ও কানিজ সুমাইয়া ইসলাম, ’২২ ব্যাচের মোঃ সানজিদ উজ্জামান ইমন, ’২৪ ব্যাচের তানভীর আহমেদ এবং ’২৫ ব্যাচের মোঃ শাকিল মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে সাজেক ট্র্যাজেডিতে নিহত ’২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিকুল ইসলাম ও ’২৪ ব্যাচের শিক্ষার্থী তাসনিয়া নাফসি হৃদিকা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ৩ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা