রাজশাহী -২ আসনের ভোটারদের নিয়ে গবেষকদের জরীপ : এগিয়ে জামায়াত

আসন্ন এয়োদশ নির্বাচনে রাজশাহী -২ আসনের ভোটারদের উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করেন গবেষণামূলক সংগঠন “ন্যাশনাল রিসার্চ ফোরাম”।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) রাবি’র ডিনস কমপ্লেক্সের এক সংবাদ সম্মেলনের গবেষণার চূড়ান্ত তথ্যটি নিশ্চিত করেন ন্যাশনাল রিচার্স ফোরামের প্রধান সম্বয়ক ও পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (রাজশাহী বিশ্ববিদ্যালয়)এর অধ্যাপক ড.জে.এ.এম. সকিলউর রহমান।
গবেষণার এক লিখিত বক্তব্যে তিনি জানান, রাজশাহী -২ আসনে ৩০টি ওয়ার্ড ভিত্তিক জরিপে মোট ভোটারের সংখ্যা ৮৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৬০জন ও মহিলা ভোটার ৪২৯ জন। নির্বাচন সুষ্ঠু সংক্রান্ত জরিপে দেখা যায়, সুষ্ঠু প্রত্যাশা করেন ৮৫.৫ শতাংশ। ভোট প্রদানে অংশগ্রহণকারী ৮৪.৫ শতাংশ বলে ধারণা করা যায়। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত জরিপে হ্যাঁ ভোটের পক্ষে ৬৭.৯ শতাংশ।
গবেষণার তথ্যে আরো জানানো হয়,বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচন হলে রাজনৈতিক দক্ষতা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে বিএনপির পক্ষে ২৫.৯ শতাংশ ও জামায়াতের পক্ষে ৩৩.২ শতাংশ।
গবেষণার সার্বিক বিষয়ে ফোরামের প্রধান সম্বয়ক ড. জে.এ.এম.সকিলউর রহমান জানান, রাজশাহী-২ আসনের ৩০ টি ওয়ার্ডের প্রতিটি ভোট সেন্টার থেকে ভোটার লিস্ট অনুযায়ী ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় স্ট্রাটিফাইড রেন্ডম স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল রিচার্স ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ ও ক্যাম্পাসের অর্ধশতাধিক সাংবাদিক।








আপনার মতামত লিখুন