খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবি শাখা ছাত্রশক্তি বিক্ষোভ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবি শাখা ছাত্রশক্তি বিক্ষোভ

শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অদম্য চব্বিশের সামনে এসে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা আজকের এই হামালর নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে হাদি হত্যার বিচার দাবি করেন।

এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারন সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, এই রকম কোনো এক শুক্রবারে হাদি ভাইকে গুলি করা হয়, তার কিছু দিন পরে শাহাদাত বরন করেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ দেখিয়েছি, হাদি ভাইয়ের উপর হামলা ও তার পরে মৃত্যুর পর আমরা ইন্টেরিমের কাছে আমাদের দাবি হাদি ভাইয়ের বিচার যাতে দ্রুত করে তা পেশ করেছি। বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচনি প্রচারনা করেছিল, ইনকিলাব মঞ্চ দেখল হাদি ভাইয়ের হত্যার বিচার প্রলম্বিত করার চেষ্টা করতেছে তখন তারা যমুনা ঘেরাও করার হলে রাষ্ট্রীয় বাহিনী হাদী ভাইয়ের সমর্থকের উপর বিশেষ করে আব্দুল্লাহ আল জাবের উপর হামলা করে। আমরা আশা করেছিলাম বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে কিন্তু ইন্টেরিম শেষ সময়েও বিচারহীনতার সংস্কৃতি দূর করতে পারলো না।

এসময় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান
বলেন, “হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ গতকাল থেকে যমুনায় অবস্থানকালে সেই হাসিনা স্টাইলে পুলিশের হামলা চালানো হয়েছে, সেই হামলায় আমাদের অর্ধশত ভাই-বোন রক্তাক্ত হয়ে হাসপাতালে সেই ব্যথায় এখন কাতরাচ্ছে। আমরা এই হাসিনা স্টাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার ই অংশ হিসাবে আমরা আজকের বিক্ষোভ মিছিলের পরবর্তী অংশ হিসাবে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অবস্থান নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ভাইয়েরা, জুলাইয়ের ভাইয়েরা, হাদি হত্যার বিচারে রাজপথে আন্দোলন করছে, তাদের যে দাবি সেই দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমরা মনে করছি ওসমান হাদি ভাইয়ের যে হত্যার তদন্ত, সেই তদন্ত রাষ্ট্র কোনো ভাবেই করতে পারবে না। রাষ্ট্র যে চার্জশীট দিচ্ছে, সেই চার্জশীটে রাষ্ট্র যাদেরকে আইডেন্টিটিফাই করার চেষ্টা করেছিল সেই আওয়ামীলীগ নেতার নাম এই চার্জশীটে নেই। তাই আমরা মনে করছি রাষ্ট্র একটা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া করতে পারবে না, যার ই অংশ হিসাবে আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা দাবি জানিয়েছিলো এই তদন্ত প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে হতে হবে এবং সেটা অবশ্যই জাতিসংঘের অধীনে হতে হবে। জুলাইয়ের পূর্বে হাসিনা তার পালিত কুকুর দিয়ে ছাত্রজনতার উপর যেভাবে হামলা চালিয়েছে, ড. ইউনুছও সেই একই স্টাইলে আমাদের ভাইদের হামলা চালিয়েছে।তাই আমরা মনে করছি ইউনুছও হাসিনার মতো হওয়ার চেষ্টা করতেছে। ইউনুছকে মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রজনতা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে কিন্তু আপনি সেই আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই বাস্তবায়ন করেন নি, বিনিময়ে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করেছেন,তাদের খুশি করেছেন।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা