খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন পড়বেন রাবিপ্রবির ট্যুরিজম বিভাগে, ক্যারিয়ার কোথায়?

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
কেন পড়বেন রাবিপ্রবির ট্যুরিজম বিভাগে, ক্যারিয়ার কোথায়?

পাহাড় ও কাপ্তাই লেকের সৌন্দর্য বেষ্টিত পার্বত্য চট্টগ্রামের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রতিষ্ঠার পর থেকেই ভূমিকা রাখছে পার্বত্য অঞ্চলের আমূল পরিবর্তনে। বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ক্রমাগত সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে পরিচালিত এই বিভাগে প্রতি বছর ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পর্যটন ও আতিথেয়তা খাতের সমসাময়িক জ্ঞান ও দক্ষতা অর্জন করছে। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সম্ভাবনাময় পর্যটন সম্পদকে ঘিরে বিভাগটি কাজ করছে সাসটেইনেবল ট্যুরিজম, রুরাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম এবং হসপিটালিটি রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ক্যাম্পাসে ‘মিনি ট্যুরিজম হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এই হাব হবে শিক্ষা, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বিত প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি হাতেকলমে পর্যটন ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এতে করে তাদের পেশাগত প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যটন খাতও পাবে দক্ষ মানবসম্পদ।

বিভাগের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাহাড়ি অঞ্চলে টেকসই পর্যটন উন্নয়নের কৌশল নিয়ে কথা বলেছেন বিভাগের চেয়ারম্যান মোসা: হাবিবা। সাক্ষাৎকারটি নিয়েছেন (খবর বেলা) এর রাবিপ্রবি প্রতিনিধি- মিজানুর রহমান।

খবর বেলা- রাবিপ্রবি’র ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।

মোসা: হাবিবা- রাবিপ্রবি’র ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগটি দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত। বিভাগটি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ে গড়ে তুলতে কাজ করছে। আধুনিক কারিকুলাম, গবেষণামুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্ল্যাটফর্ম দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

খবর বেলা- সুযোগ-সুবিধার বিচারে এই বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কতটা আলাদা? আলাদা হওয়ার প্রধান কারণগুলো কী?

মোসা: হাবিবা- আমাদের বিভাগের অন্যতম শক্তি হলো স্থানীয় ও আঞ্চলিক পর্যটন সম্ভাবনার সাথে প্রত্যক্ষ সংযোগ। বাস্তবভিত্তিক শিক্ষা, ফিল্ডওয়ার্ক, ইন্ডাস্ট্রি ভিজিট এবং ইন্টার্নশিপের সুযোগ শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
এছাড়া আন্তঃবিভাগীয় সহযোগিতা, দক্ষ ও গবেষণামুখী শিক্ষকবৃন্দ, এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত মেন্টরিং ব্যবস্থাও বিভাগটিকে আলাদা করে তোলে। আমরা শুধু ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ পেশাজীবী তৈরির উপর গুরুত্ব দিই।

খবর বেলা- শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে এই বিভাগটিকে গুরুত্ব দেওয়া কেন জরুরি?

মোসা: হাবিবা- বর্তমান বিশ্বে পর্যটন ও আতিথেয়তা শিল্প দ্রুত বিকাশমান একটি খাত। বাংলাদেশেও দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনের প্রসার ঘটছে। ফলে এই খাতে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে।
এই বিভাগে অধ্যয়ন করলে শিক্ষার্থীরা ব্যবস্থাপনা দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, নেতৃত্বগুণ এবং সেবা-ভিত্তিক পেশাগত মনোভাব অর্জন করে—যা জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খবর বেলা- এই বিভাগে কোন কোন মুখ্য বিষয় বা কোর্সগুলো পড়ানো হয়?

মোসা: হাবিবা- এই বিভাগে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টের মৌলিক ও বিশেষায়িত কোর্সসমূহ পড়ানো হয়, যেমন— ইকো-ট্যুরিজম, রিজেনারেটিভ ট্যুরিজম, মাউন্টেইন ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট, ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেশনস, ফুড এন্ড বেভারেজ ম্যানেজমেন্ট, ফ্রন্ট অফিস অপারেশনস অ্যান্ড রিজারভেশন, দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ কালিনারী, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম/ অনলাইন ট্রাভেল এজেন্সি, এভিয়েশন ম্যানেজমেন্ট, বায়োডাইভারসিটি কনসারভেসন, ডিজিটাল মার্কেটিং, রিসার্চ মেথডোলজি, একাউন্টিং, মার্কেটিং, রেভিনিউ ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ফাইন্যান্স সংক্রান্ত কোর্স।এছাড়াও ইন্টার্নশিপ ও গবেষণা প্রকল্প বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত থাকে।

খবর বেলা- এই বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর ক্যারিয়ার সম্ভাবনা কেমন?

মোসা: হাবিবা- এই বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে পারে, যেমন— হোটেল ও রিসোর্ট শিল্প , এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি , ট্যুর অপারেটর প্রতিষ্ঠান , ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি , সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা, গবেষণা ও একাডেমিক ক্ষেত্র । এছাড়া উদ্যোক্তা হিসেবে নিজস্ব ট্যুরিজম বা হসপিটালিটি ব্যবসা শুরু করারও সুযোগ রয়েছে।

খবর বেলা- এই বিভাগে ভর্তি হতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে কী কী যোগ্যতা অর্জন করতে হয়?

মোসা: হাবিবা- গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে নির্ধারিত মানবিক/ব্যবসায় শিক্ষা/বিজ্ঞান ইউনিটের যোগ্যতা অর্জন করতে হয়। নির্দিষ্ট জিপিএ মানদণ্ড পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মেধাক্রমের ভিত্তিতে বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। ভর্তি সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসরণ করতে হয়।

খবর বেলা- বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক কেমন?

মোসা: হাবিবা- আমাদের বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহায়ক সম্পর্ক বিদ্যমান। আমরা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে মেন্টরিং ও কাউন্সেলিং প্রদান করি। শিক্ষার্থীরা সহজেই শিক্ষকদের সাথে মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করতে পারে—যা একটি ইতিবাচক ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করে।

খবর বেলা- বিভাগীয় প্রধান হিসেবে আপনার অনুভূতি ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।

মোসা: হাবিবা- বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্ব ও দায়িত্ববোধের বিষয়। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারা এবং একটি সম্ভাবনাময় বিভাগকে এগিয়ে নেওয়ার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের।
আমি বিশ্বাস করি, সমন্বিত প্রচেষ্টা, মানসম্মত শিক্ষা এবং গবেষণার মাধ্যমে আমাদের বিভাগ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

খবর বেলা- আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য ধন্যবাদ।

মোসা: হাবিবা- আপনাকেও ধন্যবাদ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা