খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে জামায়াতে ইসলামীর ভ্যানগাড়ি বিতরণ

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে জামায়াতে ইসলামীর ভ্যানগাড়ি বিতরণ

আত্মকর্মসংস্থানের মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ভ্যানগাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ যোহর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার পাঁচজন কর্মহীন ব্যক্তির হাতে জীবিকা নির্বাহের উপকরণ হিসেবে ভ্যানগাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, আমাদের দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

রাষ্ট্র ও সমাজব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও অবক্ষয়ের কারণে অনেক পরিবার চরম কষ্টে দিনাতিপাত করছে। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি সম্ভব। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করছি যাতে সাহায্যনির্ভর নয়, বরং কর্মনির্ভর মানুষ গড়ে তোলা যায়।

তিনি আরো বলেন, একটি ভ্যানগাড়ি শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বপ্ন। আত্মমর্যাদা ও স্বাবলম্বিতার প্রতীক। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবেন।

শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত কর্মহীনদের পাশে দাঁড়ানো। দান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই টেকসই সমাধান।

শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, গোলাম মাওলা, প্রভাষক ওমর ফারুক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের পরিবারে নতুন আশার সঞ্চার করেছে। তারা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রত্যয় ব্যক্ত করেন।

জামাতের এ কার্যক্রম কে স্থানীয় সুশীলরা মনে করেন এ ধরনের আত্মকর্মসংস্থানভিত্তিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে কার্যকর ভূমিকা রাখবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা