খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় দেড় হাজার নারী শিক্ষার্থীদের নিয়ে সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত আজকের নারী শিক্ষার্থীদের ইফতার প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারের অধিক নারী শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী শিক্ষার্থীদের ইফতার নিয়ে শিবিরের নেতৃবৃন্দ জানায়, আজকের ইফতার আয়োজনে রেজিস্ট্রেশন ব্যবস্থা রেখেছিলাম। আজকে প্রায় ১৬০০ নারী শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণ ইফতার, মানেই হচ্ছে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে একত্রে ইফতার করা। যেটার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। মোটামুটি খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, সবাই খাবার পেয়েছে, সুন্দরভাবে পরিবেশিত হয়েছে, যতোটুকু দেখলাম। আজকের অভিজ্ঞতা গত দিনের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আর পরবর্তীতে এটার জন্য পরামর্শ থাকবে এরকম যে, গণ ইফতার মানে তো আসলে কাউন্ট থাকে না যে কত জন মানুষ আসবে, কি হবে না হবে। সেক্ষেত্রে একটু রেজিস্ট্রেশন ব্যবস্থা করা, প্লাস টোকেনের ব্যবস্থা করা। কারণ, গণ ইফতারে দেখেছি, যে একেকজন বাহিরের অনেক মানুষ আসছে। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিলো ইফতার পাওয়া থেকে। যদি টোকেনের ব্যবস্থা করা যেতো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত থাকবে এবং আমাদের মধ্যে আরও যে বন্ডিংটা, সেটা তৈরি হবে ইনশাল্লাহ।

ইফতারে অংশগ্রহনকারী আরেক নারী শিক্ষার্থী জানান, শিবির নিজের ভুল শিকার করে আবার আমাদের জন্য এত সুন্দর একটা ইফতার আয়োজন করেছে এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি। তারা সামনে আরও ভালো করুক।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ৪ মার্চ আয়োজিত গণ-ইফতারে আমাদের ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে অনেক নারী শিক্ষার্থীকে ইফতার পৌঁছে দিতে আমরা ব্যর্থ হয়েছি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা আজ এই ইফতারের আয়োজন করেছি।

দ্রষ্টব্য, এর আগে ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের নিয়ে ইফতার আয়োজন করেছিল শিবির। নারী ও পুরুষ শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসে। ইফতারের সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এসময় খাবার বিতরণের অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়েদের পৃথক লাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়। এসময় লাইনে থাকা বেশির ভাগ শিক্ষার্থীই খাবার পাননি। এরই প্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা শিবির।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা