খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইবিএ – জেইউ  কর্তৃক  ৩৬ তম উইকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
আইবিএ – জেইউ  কর্তৃক  ৩৬ তম উইকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি )  আইবিএ ডিপার্টমেন্ট কর্তৃক স্প্রিং ২০২৬ এর  ৩৬ তম উইকেন্ড এমবিএ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  আয়োজন করা হয়।

আজ ( ৬ মার্চ ) শুক্রবার  সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নং গ্যালারিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন  বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ফাওজিয়া সুলতানা,  উজালা পেইন্ট ইন্ডাস্ট্রির টেকনোলজি  এন্ড ফ্যাক্টরি অপারেশনের হেড  সালেহ আহমেদ চৌধুরি।  এছাড়া আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষকসহ উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আইরীন আক্তার। তিনি তার বক্তব্যে আইবিএ-জাবির একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব তৈরির উপরে গুরুত্ব  তুলে ধরেন।

অতিথি বক্তা হিসাবে  ফাওজিয়া সুলতানা বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, সততা এবং দায়িত্ববোধ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল দক্ষতা ও ইংরেজি ভাষার উপর পারদর্শিতা অর্জনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।”

এছাড়া সালেহ আহমেদ চৌধুরি বলেন, ” বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জন করাও অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন নতুন সুযোগ খুঁজে নেওয়ার মানসিকতা থাকলে তরুণরা নিজেদের ক্যারিয়ার গঠনে সফল হতে পারবে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি-সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে এসব এলাকার তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত