আইবিএ – জেইউ কর্তৃক ৩৬ তম উইকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) আইবিএ ডিপার্টমেন্ট কর্তৃক স্প্রিং ২০২৬ এর ৩৬ তম উইকেন্ড এমবিএ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।
আজ ( ৬ মার্চ ) শুক্রবার সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নং গ্যালারিতে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ফাওজিয়া সুলতানা, উজালা পেইন্ট ইন্ডাস্ট্রির টেকনোলজি এন্ড ফ্যাক্টরি অপারেশনের হেড সালেহ আহমেদ চৌধুরি। এছাড়া আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষকসহ উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আইরীন আক্তার। তিনি তার বক্তব্যে আইবিএ-জাবির একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব তৈরির উপরে গুরুত্ব তুলে ধরেন।
অতিথি বক্তা হিসাবে ফাওজিয়া সুলতানা বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, সততা এবং দায়িত্ববোধ গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল দক্ষতা ও ইংরেজি ভাষার উপর পারদর্শিতা অর্জনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।”
এছাড়া সালেহ আহমেদ চৌধুরি বলেন, ” বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা অর্জন করাও অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন নতুন সুযোগ খুঁজে নেওয়ার মানসিকতা থাকলে তরুণরা নিজেদের ক্যারিয়ার গঠনে সফল হতে পারবে।








আপনার মতামত লিখুন