খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক পরিস্থিতির কারণে বেসরকারিখাতের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: ঢাকা চেম্বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
বৈশ্বিক পরিস্থিতির কারণে বেসরকারিখাতের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: ঢাকা চেম্বার সভাপতি

দেশের বেসরকারিখাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, নতুন শুল্কনীতি এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো নানা কারণে বেসরকারিখাতের অগ্রগতি এখন তেমন আশাব্যঞ্জক নয়।

সোমবার (৯ মার্চ) ঢাকার ডিসিসিআই মিলনায়তনে ‘বেসরকারিখাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জুনায়েদ আব্দুর রহিম সাকি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সংঘাতের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের শিল্পখাত যেহেতু জ্বালানির ক্ষেত্রে আমদানিনির্ভর, তাই এ পরিস্থিতি দেশের বেসরকারিখাতে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার পাশাপাশি বাণিজ্য প্রক্রিয়া সহজ করা, রপ্তানি বহুমুখীকরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন, প্রত্যক্ষ করের পরিধি বাড়ানো, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমানো এবং সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার, সুদের হার কমানো, মূলধনী যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া সহজ করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাসকীন আহমেদ। পাশাপাশি ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে এবং সম্ভাব্য অভিঘাত সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, অর্থনীতির গণতান্ত্রিকীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকার গুরুত্ব দিচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেন এবং এসএসজিপি প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এ. এইচ. এম. জাহাঙ্গীর।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, উচ্চ সুদের হার, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এসব সমস্যা মোকাবেলায় কাঠামোগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা