খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে ধারাবাহিক সাইবার বুলিং : চবিসাসের তীব্র নিন্দা ও শাস্তির দাবি

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
সাংবাদিককে ধারাবাহিক সাইবার বুলিং : চবিসাসের তীব্র নিন্দা ও শাস্তির দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও স্টার নিউজ টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম. মিজানুর রহমানকে নিয়ে একটি চক্রের ধারাবাহিক সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবিসাস। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ মার্চ) বিকেলে চবিসাসের দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাব্বি হোসেনের স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি চবিসাসের সদস্য ও স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম. মিজানুর রহমান তার কর্মরত প্রতিষ্ঠান স্টার নিউজে ‘মাদকে অভিযুক্ত চবি ছাত্রদলকর্মী অবৈধভাবে থাকছেন হলে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে অভিযুক্ত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলকর্মী মো. আব্দুস সালাম সালমান। পরে এ সংবাদের জেরে সালমানের বন্ধু একই বিভাগের শিক্ষার্থী ও চবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলাম ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হল থেকে টেনে পাহাড়ে নিয়ে গিয়ে মারধরের হুমকি দেন।

বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনার পর তাদের ঘনিষ্ঠ বন্ধু ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও চবি শাখা ছাত্রদলকর্মী ইবরাজ হাসান মাহমুদ সামির সাংবাদিক এম. মিজানুর রহমানকে নিয়মিত সরাসরি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান ও সাইবার বুলিং করে যাচ্ছেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ওই সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃত করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়।

চবিসাস নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে সবার তথ্যের অধিকার নিশ্চিত করেন। একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, হয়রানি ও সাইবার বুলিং করা শুধু অনৈতিকই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

সাংবাদিক নেতারা বলেন, সংবাদে আপত্তি থাকলে তার জবাব দেওয়ার সাংবিধানিক ও আইনগত পথ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়া ও সাইবার বুলিং করা সত্যকে দমন করার অপচেষ্টা। এ ধরনের ঘটনা ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চবিসাস নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হুমকিদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। অন্যথায় এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত