খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
কুবিতে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণাধর্মী সংগঠন ‘থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভ (টিএসআই)’ এর উদ্যোগে গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার আয়োজন করেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আলিমুল হায়দার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

সেমিনারে বক্তারা গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

ড. নাঈম আলিমুল হায়দার বলেন, ‘গবেষণার মৌলিক ধারণা সঠিকভাবে শেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের গবেষণার পথে আত্মবিশ্বাসী করে তুলবে এবং মানসম্পন্ন গবেষণায় অংশ নিতে উৎসাহিত করবে। টিএসআই এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’

টিএসআই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: যোবায়ের হোসাইন বলেন, ‘ আমরা সফলভাবে সেমিনারটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা–সংস্কৃতি বিস্তারের লক্ষ্যকে সামনে রেখে টিএসআই সবসময় অ্যাকাডেমিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে থাকে। এই সেমিনারটি গবেষণার মৌলিক ধারণা, কাঠামো, এবং প্রাথমিক গবেষণা দক্ষতা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সম্মানিত অতিথি বক্তারা গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেছেন, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্মত ও কার্যকর অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজনের অনুপ্রেরণা জোগায়।’

উল্লেখ্য, উক্ত সেমিনারের সার্বিক সহযোগিতা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা